কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক আটক
পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে মাদকাশক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল এক মায়ের। আজ বুধবার ভোরের দিকে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর পালিয়ে যায় ঘাতক পুত্র। পরে দুপুর ১২টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হরিকেশ বাউদিয়াছড়া থেকে ঘাতক পূত্রকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, ওই এলাকার সরদার আলীর দুই পূত্র সন্তানের মধ্যে মুক্তাকিন আলম শোভন (৩৪) ছোট সন্তান। দীর্ঘদিন ধরে সে মাদকে আসক্ত ও মানসিক রোগী। চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ মাদকাশক্তি পরামর্শ ও পূণর্বাসন রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়। গত আড়াই মাস পূর্বে তাকে বাড়িতে আনা হয়। কিছুদিন ভালো থাকার পর আবারও অস্বাভাবিক ও হিংস্র আচরণ শুরু করে। এজন্য আবারও সিরাজগঞ্জ রিহ্যাব সেন্টারে যোগাযোগ করা হলে তারা ঘটনার দিন ভোররাত ৪টার দিকে বাসার সামনে আসে। বাড়িতে রিহ্যাবের লোকজনের উপস্থিতি টের পেয়ে উত্তেজিত হয়ে পরে শোভন। মা পারুল বেগম ছেলেকে শান্ত করতে গেলে সে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এরপর হঠাৎ করেই সঙ্গে রাখা ছুঁড়ি নিয়ে মায়ের বুকের উপর উপর্যুপরি আঘাত করে।
এসময় বাবা সরদার আলী স্ত্রীকে বাঁচাতে ছেলেকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবাকেও ছুঁরিকাঘাত করে সে। ঘটনার পর পরই পালিয়ে যায় শোভন। পরে রিহ্যাবের লোকজন ও প্রতিবেশীরা গুরুতর আহত পারুল বেগম ও সরদার আলীকে অটোতে করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সরদার আলীকে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনার পর কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্নজনের তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাধ্যমে দুপুর ১২টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হরিকেশ বাউদিয়াছড়া থেকে ঘাতক পূত্র শোভনকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।
প্রতিবেশী রুহুল আমিন, মমিনুল ইসলাম মঞ্জু ও আনোয়ার হোসেন জানান, শোভন মাদকাশক্ত ও মানসিক রোগী ছিল। সিরাজগঞ্জ মাদকাশক্তি পরামর্শ ও পূণর্বাসন কেন্দ্রে রাখার পর কিছুটা সুস্থ্য হলেও পুরোপুরি সুস্থ্য হয়নি। সন্তানকে দেখার জন্য রিহ্যাব থেকে তাকে বাসায় আনা হয়েছিল। সেই প্রিয় সন্তানের হাতে প্রাণ দিতে হল মাকে। ঘটনাটি খুবই মন্তান্তিক।
ওই এলাকার সাবেক মেম্বার আব্দুল মোত্তালিব জানান, শোভনের হিংস্র আচরণের কারণে তার বড় ভাই বাড়ি ছেড়ে আলাদাভাবে বাসা ভাড়া নিয়ে থাকে। এলাকার লোকজনও আতংকিত ছিল। ছেলে মায়ের সাথে এমন আচরণ করবে ভাবাই যায় না।
সিরাজগঞ্জ মাদকাশক্তি পরামর্শ ও পূণর্বাসন রিহ্যাব সেন্টারের নির্বাহী পরিচালক শাহ সুলতান আহমেদ জানান, আমাদেরকে অনুরোধ করার পর সিরাজগঞ্জ থেকে আমরা ভোর ৪টার দিকে সরদার আলী ভাইয়ের কুড়িগ্রামের বাসায় প্রবেশ করি। সে সময় বন্ধ রুমের ভিতর গান শুনছিল শোভন। আমাদের ৪জনের দল ফজরের নামাজের পর ড্রইং রুমে বসি। আমাদের উপস্থিতি টের পেয়ে ৬টার দিকে দরজা খুলে বাইরে বাথরুম ব্যবহার করে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে সে। ওর মা পারুল বেগম ছুটে গিয়ে ছেলেকে আটকানোর চেষ্টা করে। আমরা ড্রইং রুম থেকে বারান্দায় আসি। এসময় শোভন দ্রুত একটি টিপতালা দিয়ে বারান্দার দরজা লক করে দেয়। পরে ওর মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পকেট থেকে বড় একটি ছুরি বের করে মায়ের বুকের উপর উপর্যুপরি আঘাত করে। ঘটনা দেখে শোভনের বাবা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করতে থাকেন, এতে ক্ষিপ্ত হয়ে বাবাকেও ছুরিকাঘাত করে সে। আমরা দরজা লক থাকার কারণে কিছু করতে পারিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর ঘাতক ছেলে পালিয়ে যায়। পরে বিভিন্নজনের তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হরিকেশ বাউদিয়াছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিহত মায়ের লাশ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(পিএস/এসপি/অক্টোবর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ
- সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বাগেরহাটের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ
- চাটমোহরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে ‘মা’ ইলিশ
- চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩
- বড়াইগ্রামে বিধবা নারীর ৪ দোকানঘর সহ জমি দখলের অভিযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম
- পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহাড়ায় দুর্গাপূজার আয়োজন ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’
- নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
- গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা
- ‘জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে’
- কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক আটক
- বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন
- গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন
- দুর্গা পূজা উপলক্ষ্যে ধামরাইয়ে মতবিনিময় সভা
- বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
- ভারতের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ, দাবি দিলীপ ঘোষের
- বিশ্বকাপে আয়ের হিসাব গোপন রেখে বিতর্কে ইনফান্তিনো
- ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির তথ্য
- ‘অন্যের ঈমান ও নিয়তের বিচারক আপনি নন’
- ‘এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের জীবনযাত্রা জড়িত, কারসাজি মেনে নেবো না’
- ফানুস উৎসব থেকে বলছি
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- ‘জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে’
- রায়পুরে তাঁতী লীগের আহ্বায়ক কমিটি
- কয়লা চোরাচালান মামলায় তাহিরপুর সীমান্তে গ্রেফতার ২
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে ‘মা’ ইলিশ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহাড়ায় দুর্গাপূজার আয়োজন ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’
১৪ অক্টোবর ২০২৬
- সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ
- সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বাগেরহাটের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন
- তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ
- চাটমোহরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে ‘মা’ ইলিশ
- চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩
- বড়াইগ্রামে বিধবা নারীর ৪ দোকানঘর সহ জমি দখলের অভিযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম
- নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
- গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা
- ‘জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে’
- কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক আটক
- গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন
- দুর্গা পূজা উপলক্ষ্যে ধামরাইয়ে মতবিনিময় সভা
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
- ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির তথ্য
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
-1.gif)