পাংশায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত, ১০৪ মণ্ডপে সিসিটিভি উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর উপজেলায় মোট ১০৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানিয়েছেন উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের সভাপতি বিধান কুমার বিশ্বাস।
বুধবার (১৪ অক্টোবর) পাংশা উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তুতির বিষয় উঠে আসে।
সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক। এ সময় উপস্থিত ছিলেন পাংশার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সভায় ইউএনও রিফাতুল হক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১০৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা উদ্যাপন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের সভাপতি বিধান কুমার বিশ্বাস বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম বলেন, পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।
সভায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদের নির্দেশনা অনুযায়ী তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
এ ছাড়া জামায়াতে ইসলামীর উপজেলা আমির সুলতান মাহমুদ সভায় বক্তব্য দেন। তাঁরা নামাজের সময় মাইক ও সাউন্ড বক্সের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ধর্মীয় উপাসনা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
সভায় স্থানীয় চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
(একে/এএস/অক্টোবর ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর’
- পাংশায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ
- সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বাগেরহাটের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ
- চাটমোহরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে ‘মা’ ইলিশ
- চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩
- বড়াইগ্রামে বিধবা নারীর ৪ দোকানঘর সহ জমি দখলের অভিযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম
- পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহাড়ায় দুর্গাপূজার আয়োজন ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’
- নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
- গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা
- ‘জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে’
- কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক আটক
- বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন
- গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন
- দুর্গা পূজা উপলক্ষ্যে ধামরাইয়ে মতবিনিময় সভা
- বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
- ভারতের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ, দাবি দিলীপ ঘোষের
- ফানুস উৎসব থেকে বলছি
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- রায়পুরে তাঁতী লীগের আহ্বায়ক কমিটি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- কয়লা চোরাচালান মামলায় তাহিরপুর সীমান্তে গ্রেফতার ২
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








