পঞ্চগড়ের পূজামন্ডবে "রাজা হরিশচন্দ্র"
রহিম আব্দুর রহিম, পঞ্চগড় : সনাতন হিন্দু ধর্মালম্বীদের সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছর ন্যায় এবারও পঞ্চগড়ের প্রত্যন্তপল্লী, পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহাবাজার দুর্গাপূজা মন্ডবে মঞ্চস্থ হয়েছে শাস্ত্রীয় পালা 'দানবীর রাজা হরিশচন্দ্র।
'ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ থেকে আগত, কলিনপাল পরিচালিত দানবীর রাজা হরিশচন্দ্র পালায় মোট অভিনেতা মোট ১৩জন। ছেলেরাই মেয়ে সেজেছেন, পরিচালক পলিনপাল নিজেই কন্ঠ দিচ্ছেন, কখন মেয়েলী,আবার কখন পুরুষের কন্ঠে ভেসে আসা সংলাপের সাথে অভিনেতারা শুধু শারীরিক ভঙ্গি মিলিয়ে নিচ্ছে।
অশিক্ষিত, অর্ধশিক্ষিত এই অভিনেতাদের নিঁখুত অভিনয়ে দর্শকশ্রোতারা মুগ্ধ। পালা শুরুতে নেই গতানুগতিক যাত্রা কিংবা ঝুমুর পালার মত বন্দনাগীতি। তবে কৃষ্ণ সাজে নৃত্যগীতে শুরু হওয়া পালার প্রারম্ভেই দর্শকদের আকৃষ্ট করে তোলে । পালার কাহিনী গুরুগম্ভীর শাস্ত্রীয়, দানবীর রাজা হরিশচন্দ্রের কাছে রাজ্যের যে যা কিছু কামনা করেন, তাকে তা দিয়ে সাহায্য করেন। একদিন রাজা শিকারে গিয়ে দেখতে পারেন, বনরাজ্যের অসুর দেবতা স্বর্গ থেকে নেমে আসা পরীরদলকে আটক করে রেখেছে।দানবীর রাজা হরিশ চন্দ্রের কাছে পরীরদল মুক্তি কামনা করলে রাজা তাদের মুক্ত করে দেন।দানবীর রাজার কাছে একদিন এক সাহায্য প্রার্থী তার সিংহাসন চেয়ে বসেন। রাজা তাকে সিংহাসনই দিয়ে দেন। এবার রাজাই পথের ফকির সাজেন। ঠিক এমন পরিস্থিতিতে বন থেকে মুক্তি পাওয়া স্বর্গপরীরা রাজার দুর্দিনে এগিয়ে আসলে আবার রাজা তাঁর সিংহাসন ফিরে পান।
জ্ঞান, শিক্ষা, প্রকৃতি ও প্রাণের প্রতি দরদ ও ভালোবাসার কাহিনী নিয়ে নির্মিত পালা সারারাত জেগে, হাজার হাজার নারী পুরুষ, শিশু-কিশোররা পালা উপভোগ করেন।
নস্করপাড়া গ্রামের ৫০ বছর বয়স্ক তহিদুল মাটিতে বসেই সারারাত ধরে পালা উপভোগ করেছেন। তিনি তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এই সমস্ত গান বাজনা মানুষকে যে শিক্ষা দেয়,শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেও তা অর্জন সম্ভব নয় ।
৮০ উর্ধ্বো গোমতি রাণীর শ্বশুর বাড়ি ঘটবর, তিনি এসেছেন বাপের বাড়ি ফুলপাড়ায় পূজা অর্চনা শেষে গান শোনায় তার উদ্দেশ্য।সে মাটিতে বিছানো ত্রিফলে বসে পালা উপভোগ করছেন।পালাটা তার কাছে ভালো লেগেছে,কখন নাচ, কখনও গান,আবার কখনও পশুর শব্দে তিনি বিমোহিত।
গলেহাহাট ফাযিল মাদ্রাসার নবম শ্রেণির সানজিদ ইসলাম সজিব এসেছে পালা দেখতে।মানুষের ভীড়ে দেখতে না পেরে,সে এবং তার বন্ধুরা দলবেঁধে তিনচাক্কার খোলা ভ্যানে উঠে পালা উপভোগ করছে। দানবীর রাজার কাহিনী তাকে মুগ্ধ করেছে।আজ মহা অষ্টমীর দিনের পালাও সে দেখবে।
গলেহাবাজার মন্দির কমিটির সভাপতি ও আয়োজক কমিটি প্রধান বিদ্যারায় জানায়, এলাকার হিন্দু মুসলিমদের সম্মিলিত আকাঙ্খা পুরনে প্রতিবছর পূজায় এই সমস্ত পালাগানের আয়োজন করি থাকি।এবছর দলটি সপ্তমীরাতে এবং অষ্টমীর সকালে কৃষ্ণপালা মঞ্চস্থ করবে। দলটিকে মোট ২২০০০/হাজার টাকা সম্মানী দিতে হচ্ছে।এই টাকার বেশী অংশই স্থানীয় হিন্দু-মুসলিমদের দেওয়া অনুদানে পরিশোধ করা হচ্ছে।
পালাকার ও পরিচালক কলিনপাল বলেন, পূজার সময় এবং হিন্দু সম্প্রদায়ের বিবাহ, সন্তান ভূমিষ্টকালে আমরা আমন্ত্রণ পেয়ে থাকি। খেটে খাওয়া মানুষরা এতে অভিনয় করে।সরকারের কোন অনুদান আমরা পাই না। তাঁর দাবি লোকজ এই সংস্কৃতি ধরে রাখতে রাষ্ট্রীয় সহযোগিতা দরকার।
(এআর/এএস/অক্টোবর ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনাতলায় দুর্গামন্দির পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
- পঞ্চগড়ের পূজামন্ডবে "রাজা হরিশচন্দ্র"
- ‘উৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ থাকে না’
- দিনাজপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’
- হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদির পাশে থাকার ঘোষণা মিশরের
- জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ‘ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য’
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
- মুক্তিবাহিনী কামালপুরে অবস্থানরত পাকসেনাদের বিরুদ্ধে দু:সাহসিক অভিযান চালায়
- নূরানী তালী'মুল কোরআন বোর্ডের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা
- উত্তরের তিন জেলায় ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন বিজিবি
- শামীম হত্যায় গ্রেপ্তার ফজলুল হক আমিনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সালথায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
- সালথার বড়দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি
- ‘মাদকসেবীরা রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে’
- বনলতা এক্সপ্রেস থেকে ৮৬ লাখ টাকার হেরোইন উদ্ধার
- ব্রিজের মুখ ভরাট করে সরকারি জমি দখল
- নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস
- শিক্ষিত বেকার বাড়ছে: কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি
- বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি
- বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন
- গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে একজনের মৃত্যু
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- তজুমদ্দিনে ১৬ দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের সক্রিয়তা কার্যক্রম উদ্বোধন
- যখন আমি যুদ্ধে গেলাম
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- বৃষ্টির ছড়া
- মহাদেবপুরে সড়কে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
১৯ অক্টোবর ২০২৬
- সোনাতলায় দুর্গামন্দির পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
- পঞ্চগড়ের পূজামন্ডবে "রাজা হরিশচন্দ্র"
- দিনাজপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
-1.gif)








