কালিগঞ্জের ঘোজাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঘোজাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহীদুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালিন আচরণ, বিদ্যালয়ের বিভিন্নখাতে বরাদ্দের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ এনে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও সাবেক সভাপতি মতিয়ার রহমানসহ পরিচালনা কমিটির তিনজন সদস্য, কয়েকজন অবিভাবক গত রবিবার এ অভিযোগ করেন। আবেদনপত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ১ নং ওয়ার্ড সদস্য আবু মুছা সরদার সুপারিশ করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, গত বছরের ফেব্রুয়ারি মাসে শহীদুল ইসলাম ঘোজাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে আসেন। এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে শহীদুল ইসলাম ছাত্রীদের ছবি উঠিয়ে ব্লাক মেইল করার চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগের পাশাপাশি অভিভাবকদের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ, খেলাধুলার বরাদ্দ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্লিপের টাকা পকেটস্ত করার অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে যে, এর আগে সর্বশেষ সন্ন্যাসীর চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থী, অবিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা তার বিরুদ্ধে ঝাঁটা মিছিল ও মানববন্ধন করে। পরিস্থিথি বুঝে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাকে অন্যত্র ডেপুটেশনে পাঠান। এরপর শিক্ষা কর্মকর্তাদেও হাতে পায়ে ধরে ও ম্যানেজ করে তাকে এ বিদ্যালয়ে বদলী করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ৩৮ নং মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৯ নং কাজলা প্রাথমিক বিদ্যালয়, ৭৭ নং কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৪ নং নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭২ নং সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি করা কালিন ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে জুতোপেটা, ঝাঁটা মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ওইসব ঘটনায় পত্রিকায় প্রকাশিত সংবাদের ফটোকপি সংযুক্ত করা হয়েছে অভিযোগপত্রের সাথে।
এ ব্যাপারে ঘোজাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমান জানান, মাষ্টার শহীদুল ইসলামকে শাস্তিমূলক বদলী করা না হলে এখানে অনেক ছাত্রী অন্যত্র চলে যাবে। তা ছাড়া বেশ কয়েকটি বিদ্যালয়ে চাকুরি করার সময় তার বিরুদ্ধে একের পর এক ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তাতেও তার চরিত্র পাল্টায়নি। রক্তের গ্রুপ যেমন পরিবর্তণ হয় না, তেমনি তারও চরিত্র পাল্টাবে না। অক্টোবরের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নভেম্বরের প্রথম সপ্তাহে তার বিরুদ্ধে ঝাঁটা মিছিল ও মানববন্ধন করা হবে উপজেলা সদরের ফুলতলা মোড়ে।
এ ব্যাপারে জানতে চাইলে ঘোজাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক(ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগে তার বিরুদ্ধে কয়েকটি বিদ্যালয়ে কর্মরত থাকাকালিন ছাত্রীদেও শ্লীলতাহানির অভিযোগ থাকলেও বর্তমানে কোন অভিযোগ সঠিক নয়। পূর্বেও অভিযোগকে কাজে লাগিয়ে তাকে বদলী করানোর জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।
(আরকে/এসপি/অক্টোবর ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ধামরাইয়ের অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন স্থানীয় এমপি ও ইউএনও
- সোনাতলায় বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান
- কাপ্তাইয়ে শান্তিপূর্ণভাবে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন ও দুর্গোৎসব সম্পন্ন
- আবারও ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা
- আরাধনা শেষে দেবী দুর্গার বিদায়
- হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২২ অক্টোবর ২০২৬
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
-1.gif)








