কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
রিপন মারমা, রাঙামাটি : বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বইছে আনন্দের হাওয়া। মারমা ভাষায় ‘ওয়াগ্যোয়াই’ অর্থ প্রবারণা পূর্ণিমা এবং ‘পোয়ে’ অর্থ উৎসব। উৎসবের দিন যতই ঘনিয়ে আসছে, ততই কাপ্তাইয়ের বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়ছে সাজসাজ রব। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ময়ূর আকৃতি রথ যাত্রা ও আকাশ প্রদীপ বা ফানুস ওড়ানোকে কেন্দ্র করে দিনরাত ব্যস্ত সময় পার করছেন স্থানীয় তরুণরা।
কাপ্তাইয়ের বিভিন্ন গ্রাম ও পল্লীতে চলছে ফানুস বানানোর চমৎকার কর্মযজ্ঞ। বাঁশের সরু কাঠি, রঙিন কাগজ ও আঠার নিপুণ ব্যবহারে তৈরি করা হচ্ছে নানা রঙের আকর্ষণীয় ফানুস, যা প্রবারণা পূর্ণিমার রাতে রাঙিয়ে তুলবে কাপ্তাইয়ের আকাশে।
পাশাপাশি ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজও চলছে জোরেশোরে। আগামী ২৫ অক্টোবর গ্রাম ও পল্লীর পাশাপাশি বৌদ্ধ বিহারগুলোতে তরুণ-তরুণীদের অংশগ্রহণে সারারাত ধরে ঐতিহ্যবাহী পিঠা বানানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৈরি এসব পিঠা ভোরে বৌদ্ধ বিহারের ভান্তেদের (সংঘ) উদ্দেশে উৎসর্গ ও দান করা হবে। কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার এই উৎসবের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। এখানে অবস্থিত ঐতিহাসিক ‘সত্য বুদ্ধ’ মূর্তি দেখতে উৎসবের দিনগুলোতে লাখো মানুষের সমাগম ঘটে। প্রবারণা পূর্ণিমার দিন প্রতিটি গ্রাম থেকে সর্বস্তরের মানুষ নেচে-গেয়ে, ঢাকঢোল বাজিয়ে আনন্দ উৎসবে মেতে উঠবেন।
শোভাযাত্রা সহকারে ‘কল্পতরু’ বা টাকার গাছ নিয়ে বিহারে যাওয়া হবে। ভান্তেদের উদ্দেশ্যে পিন্ডদান, ছোয়াং (খাদ্যসামগ্রী) ও প্রয়োজনীয় জিনিসপত্র দানের পর সন্ধ্যার আকাশে রঙিন ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসবের আমেজ চরমে পৌঁছাবে। তিন দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে আগামী ২৭ অক্টোবর বর্ণাঢ্য রথযাত্রার মাধ্যমে। ওই দিন কাপ্তাই রাইখালী নারানগিরি বৌদ্ধ বিহার থেকে ময়ূরের আদলে তৈরি একটি দৃষ্টিনন্দন রথে গৌতম বুদ্ধের প্রতিমূর্তি বসিয়ে রথ টানা হবে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রথটি হাপছড়ি প্রদক্ষিণ করে মাঝিপাড়ায় এসে শেষ হবে। এরপর ঐতিহ্যবাহী ময়ূর রথটি কর্ণফুলী নদীতে বিসর্জনের মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী ওয়াগ্যোয়াই উৎসবের সমাপ্তি ঘটবে।
এ বিষয়ে রাঙামাটি জেলা পরিষদে সদস্য উথোয়াই মং মারমা বলেন, “ওয়াগ্যোয়াই উৎসব আমাদের মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসবের মাধ্যমে পাহাড়ে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।”
স্থানীয় নারী ইউপি সদস্য মিনুপ্রু মারমা বলেন, “উৎসবকে ঘিরে ঘরে ঘরে আনন্দের আমেজ বিরাজ করছে। এলাকার নারীরা পিঠা তৈরি ও ঘরবাড়ি সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।”
স্থানীয় বাসিন্দা সাচিংউ মারমা বলেন, “প্রবারণা পূর্ণিমা আমাদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমরা এবারও উৎসবটি উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি।”
বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে এই পূর্ণিমা উদযাপিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস, এই পূর্ণিমা পালনের মাধ্যমে ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়। এ বছরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে—মঙ্গল শোভাযাত্রা ও ময়ূর আকৃতির বিশাল রথযাত্রা আকাশ প্রদীপ বা ফানুস ওড়ানো হাজার প্রদীপ প্রজ্বলন ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও ভোরে বুদ্ধকে পিঠা দান পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান ও পিন্ডদান।
(আরএম/এসপি/অক্টোবর ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ধামরাইয়ের অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন স্থানীয় এমপি ও ইউএনও
- সোনাতলায় বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান
- কাপ্তাইয়ে শান্তিপূর্ণভাবে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন ও দুর্গোৎসব সম্পন্ন
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২২ অক্টোবর ২০২৬
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
-1.gif)








