কালকিনিতে তাইজুল সরদার হত্যা
সাবেক চেয়ারম্যানের ঘরসহ ১৯টি ঘরে আগুন-লুটপাট-ভাঙচুর, অর্ধশত ককটেল বিস্ফোরণ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার হত্যার ঘটনার জেলে উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সৌদি আরব প্রবাসীর ঘরসহ প্রায় ১৯টি ঘরে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
আজ সোমবার সকালে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে মাদারীপুর সদর উপজেলার ‘চর কুলপদ্বী’ এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে তাইজুল সরদার (২২) বোরকা পরে হামলা চালাতে গিয়ে নিজেই নিহত হন। ২২ অক্টোবর সকালে কালকিনির কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহিরসহ কালকিনির আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকযোগে বোরকা পড়ে আসেন তাইজুল সরদারসহ আরো দুইজন। তারা প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জহির ও মহসিন নামে দুইভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাইজুল ও আল আমিন নামে দুইজনকে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনায় হামলা করতে আসা তাইজুল সরদার মারা যান। এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা দেখা যায়।
এরই জেরে সোমবার (২৬ অক্টোবর) সকালে নিহত তাইজুল সরদারের পক্ষে কয়েকশ লোকজন এক যোগে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীনগর ও টুংমচর গ্রামে হামলা চালায়। প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়ায়। এরপর কালকিনির আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান মিলন সরদারের একই ইউনিয়নের কালীনগর গ্রামের বসতঘরসহ টুংমচর গ্রামের নুরু হাওলাদারের ছেলে সৌদি আরব প্রবাসী আলী হোসেন হাওলাদার, বরকত হাওলাদার, মফিজুল হাওলাদার, রহিম হাওলাদার, মৃত মজিদ হাওলাদারের ছেলে লোকমান হাওলাদার, লুৎফর হাওলাদার, দুলাল হাওলাদার, আজিজ সরদারের ছেলে সৌদি আবর প্রবাসী ইদ্রিস সরদার, রুমান আকন, আউয়াল চৌকিদার, ইদ্রিস চৌকিদার, জহির চৌকিদার, মহসিন চৌকিদার, আজিম চৌকিদার, জসিম চৌকিদারসহ প্রায় ১৯টি ঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করা হয়। পরে আবারও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘরগুলোতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত হামলাকারীরা সরে পরেন।
এদিকে তাইজুল হত্যার ঘটনার পর গ্রেফতার আতংকে গ্রামের অনেক পুরুষ বাড়িতে না থাকার সুযোগে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় আতংক দেখা দিয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও কালকিনি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
নাম না প্রকাশে স্থানীয় ভুক্তভোগী কয়েকজন নারী জানান, তাইজুল সরদার হত্যার ঘটনার পর থেকেই আমরা আতংকের মধ্যে ছিলাম। আমরা কোন দল করি না, কোন কিছুর সাথে জড়িতও না। তবুও কেন আমাদের ঘরবাড়ি এভাবে লুটপাট করা হলো। কেন আগুন দেয়া হলো। আমরা এই ঘটনার বিচার চাই।
ভুক্তভোগী নুরুন্নাহার বেগম বলেন, সকালে কোন কিছু বোঝার আগেই শত শত মানুষ লাঠিসোটা নিয়ে আমাদের বাড়ি ঘরের উপর হামলা চালায়। আমরা ভয়ে কোন রকম পালিয়ে প্রাণে বেচে যাই। আমাদের ঘরের সব জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, ভাংচুর করেছে আবার যাবার সময় আগুন ধরিয়ে দিয়েছে। আমরা এখন পথে বসে গেছি। তাছাড়া আমার চার ভাই সৌদি আরব থাকেন। ঘরে শুধু আমার মা থাকেন। আমরা কোন কিছুর সাথেই জড়িত না। অথচ আমার চার ভাইয়ের ঘরে লুটপাট ও ভাংচুর করে আগুন দেয়া হয়েছে। এই ঘটনার বিচার চাই আমরা।
ভুক্তভোগী স্বর্ণ আক্তার বলেন, তাইজুল হত্যার ঘটনার জেরে সকালে এক সাথে নারী-পুরুষসহ বহু মানুষ এসে এই হামলার ঘটনা ঘটিয়েছে। ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে গেছে। ট্রাকে করে তারা ঘরের ফ্রিজসহ মালপত্রও নিয়ে গেছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, লুটপাট, ভাংচুর ও আগুন দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এএসএ/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
- জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
- সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান
- বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু
- পাংশায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
- আনন্দ-উচ্ছ্বাসে কাপ্তাইয়ে উদযাপিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা
- উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া
- পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ২ পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু
- পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু
- রাষ্ট্র কি বর্বরতাকে সুযোগ করে দিচ্ছে?
- সাবেক চেয়ারম্যানের ঘরসহ ১৯টি ঘরে আগুন-লুটপাট-ভাঙচুর, অর্ধশত ককটেল বিস্ফোরণ
- সেলুনে পাঠাগার করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন রাজু আহমেদ
- ব্রি-১০৩ আমনে বাড়তি লাভের স্বপ্ন সোনাতলার কৃষকের
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- শিশির ভেজা ভোরে শিউলির রূপমাধুরী
- ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
- শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা
- এক সপ্তাহেও খোঁজ মেলেনি শিশু রাইসার
- কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দু’জনের মৃত্যু, চিকিৎসাধীন একজন
- কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতির সংবর্ধনা
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮ জন গ্রেফতার
- ময়মনসিংহে সম্পত্তি নিয়ে আইনি বিরোধ, জাল দলিল ও খতিয়ান তৈরির অভিযোগ
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- লোহাগড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা
- কুমিল্লায় আটক ৩৯ কিশোরকে মুচলেকায় ছাড়িয়ে নিলেন অভিভাবকরা
- ভৈরবে ধান কাটার কম্বাইন হার্ভেস্টার বিতরণ
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকের মতবিনিময়
- লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু
২৬ অক্টোবর ২০২৬
- সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
- জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
- সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান
- বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু
- পাংশায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
- আনন্দ-উচ্ছ্বাসে কাপ্তাইয়ে উদযাপিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা
- উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া
- পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ২ পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু
- পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু
- সাবেক চেয়ারম্যানের ঘরসহ ১৯টি ঘরে আগুন-লুটপাট-ভাঙচুর, অর্ধশত ককটেল বিস্ফোরণ
- সেলুনে পাঠাগার করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন রাজু আহমেদ
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- এক সপ্তাহেও খোঁজ মেলেনি শিশু রাইসার
- কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দু’জনের মৃত্যু, চিকিৎসাধীন একজন
- কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতির সংবর্ধনা
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮ জন গ্রেফতার
- ময়মনসিংহে সম্পত্তি নিয়ে আইনি বিরোধ, জাল দলিল ও খতিয়ান তৈরির অভিযোগ
- মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান এক উজ্জ্বল নক্ষত্র
- রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ স্টেজ-সি, চলবে ধারাবাহিক পরীক্ষা
- দিনাজপুরে স্কুল শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত
-1.gif)








