সুন্দরবনের বনদস্যু নির্মূলে আত্মসমর্পনের নাটক বন্ধ করে দৃশ্যমান শাস্তির আহবানে মানববন্ধন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের বনদস্যু নির্মূল ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে টানা পাঁচদিনের কর্মসূচির দ্বিতীয় দিনের মতো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সমাজ, জেলে বাউয়ালি ও সুন্দরবন উপকূলীয় এলাকাবাসীর আয়োজনে, ২৯ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার ইবতেদায়ী মাদ্রাসা মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবন নির্ভর হাজার হাজার জেলে, বাওয়ালি ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে জেলেরা, নদী বাঁচাও, বন বাঁচাও, বনদস্যুদের রুখে দাও, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে, সুন্দরবন থেকে জলদস্যুদের হটাও, শান্তিতে বাঁচাও, সুন্দরবন বাঁচলে দেশ বাঁচবে, ডাকাতদের দৌরাত্ব রুখতে হবে, বনজীবিদের জীবনের নিরাপত্তা চাই লেখা বিভিন প্লে কার্ড হাতে বনদস্যু নির্মূলের দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহবায়ক ও বনজীবী ফরমের সভাপতি সালাউদ্দিন লিটন, চেয়ারম্যান পদ প্রার্থী মাস্টার আব্দুর রহিম, কামরুল ইসলাম বাবলু, ইয়াসিন আরাফাত, মহিলা মেম্বার ফরিদা পারভীন, পারুল আক্তার, সমাজকর্মী আশিকুর রহমান, জেলেদের পক্ষে ইকবাল হোসেন মন্টু, কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম, মাস্টার আবু তালেব প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তাদের দাবি, স্যালেন্ডারের নাটক বন্ধ করে প্রকাশ্যে দস্যুদের শাস্তি দিতে হবে। দরকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে এক হয়ে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও যারা এলাকায় বসে ডাকাতদের সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।বনবিভাগের উদ্দেশ্য বক্তৃতারা বলেন, আপনারা ড্রোন দিয়ে জেলে ধরতে পারেন, কিন্তু ডাকাত ধরতে পারেন না। আমরা যারা কর দিয়ে বন করি আমাদের নিরাপত্তা দিতে পারেন না।
এছাড়াও, জেলেদের দাবি মানা না হলে, গণ অনশনের ডাক দেওয়ার ঘোষনা দেন তারা।
(আরকে/এএস/অক্টোবর ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল
- সুন্দরবনের বনদস্যু নির্মূলে আত্মসমর্পনের নাটক বন্ধ করে দৃশ্যমান শাস্তির আহবানে মানববন্ধন
- 'পূর্ব পাকিস্থানের অর্থমন্ত্রী আবুল কাশেম ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাত করেন'
- জামালপুরে ‘রোবো ফেস্ট’ উদযাপিত
- বগুড়ায় ২৬০০ পিস ইয়াবাসহ বাস হেলপার গ্রেপ্তার
- প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ শুরুর অনুমোদন দিল বায়েরা
- হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
- দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন
- গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
- অপরিকল্পিত নগরায়ণ রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
- কালিগঞ্জে শ্রীকুমার বসাকের জমি জবরদখলের চেষ্টা নাসিমউদ্দিন শেখের
- রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
- সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা
- চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার
- ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- ‘বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত’
- ১৯৫০ থেকে ২০২৫, ওঁরা পরিবর্তন হয়নি?
- ‘আইইডিসিআর পরিচালককে মারধর ইতিহাসে কালো অধ্যায়’
- ১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
- পাংশায় নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্য, তাঁর ভাই ও ছাত্রদল নেতার বিরুদ্ধে
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও বাড়তি বই নিষিদ্ধে নোটিশ
- কলাপাড়ায় সমুদ্রগামী ১২০ টি ট্রলারে জীবন সুরক্ষা উপকরণ বিতরণ
- ‘এক বছরের মধ্যে ঢাকায় মাঠের খরা অনেকটাই কাটবে’
- ‘তদন্ত ও আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখতে হবে’
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- কুমিল্লার লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- অপরিকল্পিত নগরায়ণ রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- বগুড়ায় ২৬০০ পিস ইয়াবাসহ বাস হেলপার গ্রেপ্তার
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
-1.gif)








