E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুপারি গাছের চারা রোপন নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

২০২৬ নভেম্বর ০৪ ১৮:০০:৫৫
সুপারি গাছের চারা রোপন নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে সৃষ্টি বিরোধে  হাসানুর শেখকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বুধবার (৪ নভেম্বর) সকালের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় তার ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।

হাসানুর শেখের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার (৩ নভেম্বর) বাড়ির পাশে সুপারির চারা রোপন করেন হাসানুর শেখসহ তার পরিবারের সদস্যরা। এরপর বুধবার (৪ নভেম্বর) সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপনকৃত সুপারি গাছের চারাগুলোতে পানি দিতে যান। এ সময় হাসানুরের স্ত্রীকে প্রতিবেশি মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। সুপারি গাছগুলো তাদের (মামুন) জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। ভবিষ্যতে গাছগুলি বড় হয়ে মামুন শেখের বাড়িতে ছায়া পড়বে বলে অভিযোগ করে বাকবিতন্ডতায় জড়িয়ে পড়েন। বাকবিতন্ডতা চলাকালে হাসানুর ও তার ছেলে হাসিবুল শেখ ঘটনাস্থলে উপস্থিত হন এবং এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা তাদেরকে (হাসানুর ও তার ছেলে) ভেলা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে হাসিবুল শেখে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাল মর্গে পাঠানো হয়ছে।

(আরএম/এসপি/নভেম্বর ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test