প্রশাসনের হস্তক্ষেপ
অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে
গোপালগঞ্জ প্রতিনিধি : প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধ শামসুল হকের (৯৫) ঠাঁই হয়েছে বড় ছেলে আজিজুল হক মোল্লার ঘরে।
আজ বুধবার সকালে আজিজুল হক তার বৃদ্ধ পিতা শামসুল হককে তার ঘরে তুলে নেয়।
বৃদ্ধ শামসুল হক গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের ওমেদ আলী মোল্লার ছেলে।
এর আগে মঙ্গলবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বৃদ্ধ শামসুল হকের ২ ছেলে ও ৪ মেয়েকে তার কার্যালয়ে ডেকে নিয়ে তাদের পিতার দায়িত্ব নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের এ নির্দেশের পর বৃদ্ধ শামসুল হকের বড় ছেলে আজিজুল হক তার পিতার দায়িত্ব নিতে রাজি হয়।
জানা গেছে, হাজী শামসুল হক মোল্লার দুটি ছেলে ও চারটি মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় ফেরিওয়ালা।ছোট ছেলে রেয়াজুল মোল্লা বাস চালকের সহকারী। অপরদিকে চার মেয়ের মধ্যে মায়া বেগম, সাবিনা বেগম ও সালমা বেগমকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে কাজুলী বেগম শারীরিক প্রতিবন্ধী। বৃদ্ধ হাজী শামসুল হকের ছোট সন্তান কাজুলী বেগম বাদে আর পাঁচ সন্তান তাদের সংসার সন্তান নিয়ে ব্যস্ত।
গত কয়েক বছর আগে হাজী শামসুল হক তার জমি বিক্রি করে হজ্ব করতে যায়। তখন বাকি জমি জমা সন্তানদের মাঝে ভাগ করে দেন। কিন্তু বর্তমানে বিপত্নীক এই বৃদ্ধের কোন সন্তানই খোঁজ খবর তেমন রাখছে না। শামসুল হক মোল্লা গত কয়েক দিন ধরে তার বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে ছিলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মায়া বেগম তার বৃদ্ধ বাবাকে ভাইদের বাড়িতে নিয়ে আসলে ভাই ও তাদের স্ত্রীরা মিলে হাজী শামসুল হক মোল্লাকে বাড়ি থেকে বের করে একটি গাছে নিচে রেখে দেয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে শামসুল হক মোল্লার সন্তানদের নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
মায়া বেগম বলেন, আমার স্বামী অসুস্থ্য। তার পরে আমার বাড়িতে আবার প্রতিবন্ধী ছোট বোন কাজুলী থাকে। যার কারণে আমার পক্ষে আমার বাবাকে রাখা সম্ভব নয়।
শামসুল হকের মেঝ মেয়ে সাবিনা বেগম বলেন, আমাদের চার বোনকে জমি বিক্রি করে বাবা মাত্র ৪ লক্ষ টাকা করে দিয়েছে। দুই ভাইকে নগদ টাকাসহ ৮ কাঠা করে জমি দিয়েছে। এখন আমরা বোনেরা কেন বাবার দেখাশুনা করবো?
এ বিষয়ে জানার জন্য শামসুল হক মোল্লার বাড়িতে গেলে তার বড় ছেলে আজিজুল হক মোল্লা বলেন, ইউএনও স্যার বলার পর আমি আমার বাবাকে ঘরে নিয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা আমার কাছে থাকবে।
নাম প্রকাশ না করার শর্তে পাশের বাড়ির এক গৃহিনী বলেন, শামসুল হক মোল্লার জমি জমা লিখে নিয়ে এখন তার সন্তানরা তাকে আশ্রয় দিচ্ছে না। তিনি যদি সন্তানদের জমি লিখে না দিতো তা হলে হয় তো এই অবস্থা হতো না। সন্তানরা যেটি করেছিলো সেটি কোন ভাবেই কোন পিতার জন্য কাম্য নয়। এখন শামসুল হকের বড় ছেলে আজিজুল হক তার বাবাকে ঘরে তুলে নিয়েছে এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।
বৃদ্ধ শামসুল হক বলেন, আমার বড় ছেলের ঘরে আমার আশ্রয় হয়েছে। আমি এখনই খুশি।মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার বড় ছেলের কাছে থাকবো।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, ঘটনাটি জানার সাথে সাথে আমি বৃদ্ধ শামসুল হকের সন্তানদের আমার দপ্তরে ডেকে আনি। পরবর্তীতে তাদের মুখ থেকে সব কিছু জানার পর শামসুল হক সাহেবের সন্তানদেরকে তাদের পিতার দায়িত্ব নিতে বলি। সাথে সাথে শামসুল হকের বড় ছেলে আজিজুল হক তার পিতার দায়িত্ব নিতে রাজি হয়। যদি তারা তাদের পিতার ভরণ পোষণের দায়িত্ব নিতে রাজি না হতো তা হলে তাদের বিরুদ্ধে 'পিতা-মাতার ভরণ-পোষণ' আইন অনুসারে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হতো।
(টিবি/এসপি/নভেম্বর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ব্লাক মেইল ও পর্ণোগ্রাফি মামলায় দেবহাটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
- পড়াশোনায় উৎসাহ বাড়াতে কাপ্তাইয়ে পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান
- সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বসতঘর ভাঙচুর
- পাঁচলাইশে বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের অভিযুক্ত মানিক বাকলিয়া থেকে গ্রেপ্তার
- বৃহস্পতিবার বাগেরহাট-খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন
- বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে সেমিনার
- সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল
- গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে
- সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুরক্ষা দিতে গার্ডিয়ান ও সিদীপের নতুন স্কিম
- গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা সহজ করলো ব্র্যাক ব্যাংক
- এমএ রশীদ হাসপাতালে অস্ত্রোপচার বিতর্ক: দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার পর তদন্ত কমিটি
- সুপারি গাছের চারা রোপন নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- এক সমাজসেবীর কর্মকথা
- নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প
- আবারো বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান
- শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
- সোনার দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা
- ‘দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা’
- বিগব্যাশে মুস্তাফিজ, কাটার মাস্টারকে ঘিরে বিশেষ আয়োজন
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাক খাতের নতুন মজুরি
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- নওগাঁ অঞ্চলে বৃষ্টি নেই, আমন জমি ফেটে চৌচির
- গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি
- শেরপুরে পুলিশের সামনে দিনমজুরকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল
- ধামরাইয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
- হাজীগঞ্জে সড়কে প্রাণ গেলো বাবা-ছেলের
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- রাজধানীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা র্যাবের হাতে গ্রেপ্তার
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- এমএ রশীদ হাসপাতালে অস্ত্রোপচার বিতর্ক: দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার পর তদন্ত কমিটি
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- বারো রকম বারো ছড়া
- এক সমাজসেবীর কর্মকথা
- হারাধনের দশটি ছেলে
০৪ নভেম্বর ২০২৬
- ব্লাক মেইল ও পর্ণোগ্রাফি মামলায় দেবহাটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার
- পড়াশোনায় উৎসাহ বাড়াতে কাপ্তাইয়ে পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান
- সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বসতঘর ভাঙচুর
- পাঁচলাইশে বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের অভিযুক্ত মানিক বাকলিয়া থেকে গ্রেপ্তার
- বৃহস্পতিবার বাগেরহাট-খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন
- বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে সেমিনার
- সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল
- অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে
- সুপারি গাছের চারা রোপন নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- সুবর্ণচরে ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা
- ফরিদপুরে টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযানে ৩ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা
- রাজবাড়ীতে গ্রাহকদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগারে প্রেরণ
-1.gif)








