গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন
রবিউল ইসলাম, গাইবান্ধা : দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া, পদবি পরিবর্তন ও সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন না হওয়াসহ নানা বৈষম্য ও প্রশাসনিক জটিলতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন গাইবান্ধার পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। দ্রুত এসব সমস্যার সমাধান না হলে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও কর্মীদের কর্মস্পৃহা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
বুধবার (৪ নভেম্বর) পল্লী সঞ্চয় ব্যাংকের গাইবান্ধা জেলা কার্যালয়ের সামনে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জেলার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক ২০১৪ সালে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ব্যাংকটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় ১১ হাজার জনবল নিয়ে ব্যাংকটি দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতি ও পদবি পরিবর্তন থেকে বঞ্চিত রয়েছেন। একই পদে চাকরিতে যোগ দিয়ে দীর্ঘ সময় ধরে একই পদে দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁদের।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও কর্মস্পৃহায় ভাটা পড়ছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের চাকরির মূল্যায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এতে ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষ জনবল ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সময়ের সঙ্গে ব্যাংকের জনবল ও কার্যক্রমের পরিধি বাড়লেও সে অনুযায়ী পদোন্নতি ও সাংগঠনিক কাঠামোর আধুনিকায়ন না হওয়াকে বড় সমস্যা হিসেবে তুলে ধরেন তাঁরা।
এ সময় দ্রুত সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদোন্নতি কার্যক্রম চালু, পদবি পরিবর্তন এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানের দাবি জানান তাঁরা। তাঁদের মতে, এসব দাবি বাস্তবায়ন হলে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরবে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ ও দায়িত্বশীলতা বাড়বে।
এ সময় বক্তব্য রাখেন সিবিএর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি স্বপন সরকার,গাইবান্ধা জেলা সিবিএর সভাপতি মুরশিদ মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদোন্নতি ও পদবি পরিবর্তনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
(আরআই/এসপি/নভেম্বর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ব্লাক মেইল ও পর্ণোগ্রাফি মামলায় দেবহাটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
- পড়াশোনায় উৎসাহ বাড়াতে কাপ্তাইয়ে পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান
- সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বসতঘর ভাঙচুর
- পাঁচলাইশে বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের অভিযুক্ত মানিক বাকলিয়া থেকে গ্রেপ্তার
- বৃহস্পতিবার বাগেরহাট-খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন
- বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে সেমিনার
- সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল
- গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে
- সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুরক্ষা দিতে গার্ডিয়ান ও সিদীপের নতুন স্কিম
- গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা সহজ করলো ব্র্যাক ব্যাংক
- এমএ রশীদ হাসপাতালে অস্ত্রোপচার বিতর্ক: দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার পর তদন্ত কমিটি
- সুপারি গাছের চারা রোপন নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- এক সমাজসেবীর কর্মকথা
- নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প
- আবারো বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান
- শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
- সোনার দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা
- ‘দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা’
- বিগব্যাশে মুস্তাফিজ, কাটার মাস্টারকে ঘিরে বিশেষ আয়োজন
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাক খাতের নতুন মজুরি
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- নওগাঁ অঞ্চলে বৃষ্টি নেই, আমন জমি ফেটে চৌচির
- গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি
- শেরপুরে পুলিশের সামনে দিনমজুরকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল
- ধামরাইয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
- হাজীগঞ্জে সড়কে প্রাণ গেলো বাবা-ছেলের
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- রাজধানীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা র্যাবের হাতে গ্রেপ্তার
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- এমএ রশীদ হাসপাতালে অস্ত্রোপচার বিতর্ক: দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার পর তদন্ত কমিটি
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- বারো রকম বারো ছড়া
- এক সমাজসেবীর কর্মকথা
- হারাধনের দশটি ছেলে
০৪ নভেম্বর ২০২৬
- ব্লাক মেইল ও পর্ণোগ্রাফি মামলায় দেবহাটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার
- পড়াশোনায় উৎসাহ বাড়াতে কাপ্তাইয়ে পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান
- সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বসতঘর ভাঙচুর
- পাঁচলাইশে বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের অভিযুক্ত মানিক বাকলিয়া থেকে গ্রেপ্তার
- বৃহস্পতিবার বাগেরহাট-খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন
- বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে সেমিনার
- সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল
- অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে
- সুপারি গাছের চারা রোপন নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- সুবর্ণচরে ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা
- ফরিদপুরে টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযানে ৩ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা
- রাজবাড়ীতে গ্রাহকদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগারে প্রেরণ
-1.gif)








