সদরঘাট থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০, উদ্ধার ইয়াবা-অস্ত্র
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাতভর পরিচালিত এসব অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাই মামলার আসামি, মাদক কারবারি এবং সিএমপি অধ্যাদেশে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ১০০ পিস ইয়াবা, একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক ও চারটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে থানা পুলিশের বিভিন্ন দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ৫ নভেম্বর বিকেল ৫টা ৩৫ মিনিটে আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে স্টেশন কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে রুবেল হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদরঘাট থানায় মামলা হয়েছে।
একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে আইস ফ্যাক্টরি রোডের কলেজিয়েট স্কুলের বিপরীতে রেলওয়ে স্টেশন কলোনিতে অভিযান চালিয়ে মো. শাহ আলম (২৫), তুষার হাসান (২২) ও তাজুল ইসলাম (৩৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় দস্যুতার অভিযোগে পেনাল কোডের ৩৯৪ ধারায় মামলা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে সদরঘাট, কোতোয়ালী ও রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতন, মারামারি ও দ্রুত বিচার আইনের মামলাও রয়েছে। তাঁর বিরুদ্ধে একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানাও পাওয়া গেছে।
এ ছাড়া ৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারার একটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. শাহ আলম ওরফে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাত সাড়ে ১২টার দিকে সিআর-৬২/২৬ মামলায় পরোয়ানাভুক্ত কবির আহাম্মদ সুজন ও মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, ৬ নভেম্বর রাত ১২টা ১৫ মিনিট থেকে ভোর ২টা ৪৫ মিনিট পর্যন্ত সাহেবপাড়া, কদমতলী ও পুরাতন কাস্টম রেলি কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাতের বেলায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরার অভিযোগে ২০ জনকে আটক করা হয়। পরে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়ে ১০৩ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সদরঘাট থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
(জেজে/এসপি/নভেম্বর ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সদরঘাট থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০, উদ্ধার ইয়াবা-অস্ত্র
- বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী
- তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি, ৪৪ লাখ টাকার মালামাল লুট
- কাপ্তাইয়ের রায় সাহেব বৌদ্ধ বিহারে উদযাপিত হলো কঠিন চীবর দান ও সংঘদান উৎসব
- নড়াইলে জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসব শুরু
- ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে, অবশেষে বরখাস্ত সেই শিক্ষক
- মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
- তালার ক্ষিতিশ মণ্ডল হত্যায় ২১ দিনেও গ্রেপ্তার নেই
- সান্তাহারে গীতার বাণী ও ভক্তির আবহে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব
- ফিড, ওষুধ ও বিদ্যুতের চড়া দামে কুড়িগ্রামের খামারিদের মাথায় হাত
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড
- বগুড়ার স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- রোনালদোর জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায় পর্তুগাল
- এনআইডি সংশোধনে লাগবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর
- ‘শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না’
- ‘শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম
- গোপালগঞ্জে তিন আ. লীগ নেতা কারাগারে
- টানা পতনের পর বাড়ল জ্বালানি তেলের দাম
- ‘বিদেশে থাকা মেধাবীদের ফেরাতে নীতিমালার কাজ চলছে’
- ট্রাম্প যুগের অবসান, বিশ্ববাসীর বিষয়টি মনে রাখা উচিত
- বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
- কুষ্টিয়ার দৌলতপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন
- ‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ’
- পাংশায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২ এর উদ্বোধন
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- পঞ্চগড়ে এমপির পিএস পরিচয়ে প্রতারণার ফাঁদ
- বাঁধভাঙা উচ্ছ্বাসে নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- মাগুরায় নয়টিতে নৌকা দুইটিতে বিদ্রোহী ও একটিতে হাতপাখা বিজয়ী
- হারাধনের দশটি ছেলে
- ধামরাইয়ে রথ কমিটির নেতাদের নিয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- বারো রকম বারো ছড়া
- লক্ষ্মীপুরে আলোচিত ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলায় সব আসামী খালাস
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- ‘প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল চালিকা শক্তি’
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- কলাপাড়ায় এক টাকায় ইফতার বিক্রি
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০৬ নভেম্বর ২০২৬
- সদরঘাট থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০, উদ্ধার ইয়াবা-অস্ত্র
- বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী
- তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি, ৪৪ লাখ টাকার মালামাল লুট
- কাপ্তাইয়ের রায় সাহেব বৌদ্ধ বিহারে উদযাপিত হলো কঠিন চীবর দান ও সংঘদান উৎসব
- নড়াইলে জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসব শুরু
- ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে, অবশেষে বরখাস্ত সেই শিক্ষক
- মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
- তালার ক্ষিতিশ মণ্ডল হত্যায় ২১ দিনেও গ্রেপ্তার নেই
- সান্তাহারে গীতার বাণী ও ভক্তির আবহে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব
- ফিড, ওষুধ ও বিদ্যুতের চড়া দামে কুড়িগ্রামের খামারিদের মাথায় হাত
- গোপালগঞ্জে তিন আ. লীগ নেতা কারাগারে
- বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
- কুষ্টিয়ার দৌলতপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন
- পাংশায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২ এর উদ্বোধন
-1.gif)








