‘জুলাই সনদের খসড়া বিষয়ে বিএনপি ইতিবাচক’
স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য প্রস্তাবিত র্যাঙ্ক পদ্ধতির পরিবর্তে বিষয়টি সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে চায় বিএনপি। এ ছাড়া সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নির্বাহী আইনের মাধ্যমে করার পক্ষে অবস্থান নিয়েছে দলটি।
নারী সংরক্ষিত আসন ও জুলাই সনদের খসড়া সম্পর্কেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি সংসদকেই সমাধানের জায়গা ভাবছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের নীতিগত ঐকমত্য থাকলেও প্রক্রিয়া নিয়ে এখনো মতানৈক্য রয়েছে। প্রস্তাবিত র্যাঙ্ক পদ্ধতির বদলে আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসুক। এতে করে নাগরিক সমাজও মতামত দিতে পারবে, সভা-সেমিনার আয়োজন হবে এবং বিষয়টি গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধানের দিকে যাবে। ”
তিনি আরও বলেন, যদি সংসদীয় আলোচনার মাধ্যমেও সমাধান না আসে, তাহলে বিএনপি ত্রয়োদশ সংশোধনীর কাঠামো অনুসরণের পক্ষে। তবে এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সুযোগ থাকবে না।
বিএনপি চায়, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনসহ অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নির্বাহী আইনের মাধ্যমে হোক। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সংবিধানকে আর ভারী করতে চাই না। নির্বাহী আইনের মাধ্যমে নিয়োগ হলে প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে এবং প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাব কমে আসবে। ”
তিনি আরও বলেন, “গুড গভর্নেন্স নিশ্চিত করতে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সে বিশ্বাস করি। এক প্রতিষ্ঠানের ওপর অন্যটির অনাকাঙ্ক্ষিত প্রভাব ঠেকাতে এই ব্যবস্থা কার্যকর হবে। ”
এছাড়া বিএনপি জুলাই সনদের খসড়াকে সামগ্রিকভাবে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “যেসব নীতিগত প্রতিশ্রুতি এতে রয়েছে, সেগুলোর সঙ্গে আমরা একমত। ভাষাগত বা শব্দগত কোনো সংশোধন প্রস্তাব থাকলে আমরা দেব। বাস্তবায়নের জন্য দুই বছরের সময়সীমাও আমাদের কাছে গ্রহণযোগ্য। ”
প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, “দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই প্রস্তাবটি প্রথম বিএনপিই দিয়েছে। এটি এখন অনেকেই গ্রহণ করেছে। ”
নারী ক্ষমতায়নের প্রশ্নে বিএনপি নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১০০ করার প্রস্তাব দিয়েছে, তবে তা আগের মতোই আনুপাতিক ভিত্তিতে নির্ধারণ করার পক্ষেই দলটির মত বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
ন্যায়পাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “১৯৮০ ও ২০০৫ সালে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। জাতীয় সনদে ন্যায়পালের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। এর জন্য আলাদা সচিবালয় গঠনের প্রয়োজন রয়েছে, যা অবশ্যই আইনের মাধ্যমে করতে হবে। ”
(ওএস/এএস/জুলাই ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
-1.gif)








