‘সরকারের ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে’
স্টাফ রিপোর্টার : সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত ফ্যাসিস্ট শক্তিকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার ঢাকার আশুলিয়ায় ‘নারকীয় আশুলিয়া স্মরণে’ শীর্ষক এক ভার্চুয়াল সমাবেশে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আশুলিয়ার মতো নৃশংস হত্যাকাণ্ডের দায় সরকারের নীতিনির্ধারকদেরই নিতে হবে। তাদের একের পর এক ভুল সিদ্ধান্ত দেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটাচ্ছে।
তিনি বলেন, জুলাই মাসের ওই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ হারান শ্রমিকরা। বিশেষ করে সাভার-আশুলিয়া অঞ্চলে পরিকল্পিতভাবে শ্রমিকদের ওপর গণহত্যা চালানো হয়। শুধু হত্যা নয়, লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, নির্মমতা কারবালার ঘটনাকেও হার মানিয়েছে।
তারেক রহমান আরও বলেন, ৫ আগস্ট যখন ফ্যাসিস্টদের পালানোর দিন ছিল, তখন আশুলিয়ায় চলছিল গণহত্যা।
আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের সেই আন্দোলনে শ্রমিকদের সরাসরি কোনো স্বার্থ জড়িত ছিল না। তারা সরকারি চাকরি বা অন্য কোনো সুবিধার প্রত্যাশা করেননি। তাহলে কেন রাস্তায় নেমেছিলেন? কারণ স্পষ্ট—যদি রাষ্ট্রক্ষমতায় ফ্যাসিস্ট থাকে, তাহলে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার থাকবে না, কোনো ন্যায্য দাবিও আদায় হবে না। এই উপলব্ধি থেকেই শ্রমজীবী মানুষ রাস্তায় নেমেছিল।
সমাবেশে তিনি আশুলিয়ার ‘জুলাই শহীদদের’ স্মরণে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।
(ওএস/এসপি/জুলাই ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








