খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভাঙা একটি ঘরে জেল বানিয়ে বেগম খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার শেখ হাসিনা। এত নির্যাতনের পরও বেগম খালেদা জিয়া নীতিতে অটল ছিলেন। এই নীতি ও আদর্শ নিয়েই পথ চলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার বিকেলে দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে "আমরা বিএনপি পরিবার" আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণ অভ্যূত্থানে জামালপুর জেলায় শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটো রিকশা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমর্থকদের নিয়েই গঠন করেছেন 'আমরা বিএনপি পরিবার'। এ সংগঠনটি আর্ত মানবতার সেবায় নিয়োজিত।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, তারেক রহমান যখন স্বৈরাচারীদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন তখন থেকেই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। "আমরা বিএনপি পরিবার" শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য গঠিত হয়নি। এটি দেশের আপামর জনসাধারণের জন্য।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সামনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা বিএনপির হাতকে শক্তিশালী করবো।
বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে 'আমরা বিএনপি পরিবার' কাজ করে যাচ্ছে। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে অবশ্যই জুলাইযোদ্ধাসহ নিপীড়িত মানুষদের পাশে থাকবে সবসময়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, 'আমরা বিএনপি পরিবারে'র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোস্তফা জামান সেলিম, ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে জেলায় আহত ইমরানের পরিবারকে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়। এছাড়া একজন শহীদ ও ১৪ জন আহত পরিবারকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
আহত ষারা উপহার পেলেন, গুলিবিদ্ধ মো.ইমরান, মো.শান্ত মিয়া, মো.শাহ্ পরান, মো.হারুন অর রশিদ, আজিজুর রহমান হিমু, সিয়ামুল হক রতন, আহসান আসিফ, মিজানুর রহমান মিনহাজ, দেওয়ান হারুন, দুলাল হোসেন, রুবেল মিয়া, আহসান বিল্লাল, সিয়াম সিদ্দিক, রিপন মিয়া, তাজুল ইসলাম রয়েছেন। এছাড়া শহীদ মো. লিটনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
পরে একই স্থানে দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
(আরআর/এসপি/আগস্ট ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- অপশক্তির বিরুদ্ধে সনাতনীদের সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর
- বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
- আজ শুভ জন্মাষ্টমী
- ‘উত্তম কুমার শুধু মহানায়ক নন, বাঙালির মনের নায়ক’
- ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না’
- সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিতের দাবি
- বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামতে পারেন মেসি
- ‘রাশিয়া থেকে তেল কেনা না কেনায় থামবে না ইউক্রেন যুদ্ধ’
- রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার
- ‘আন্তর্জাতিক বাজারের সূত্রেই সয়াবিন তেলের দাম সমন্বয়’
- হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও
- ৮নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের ইছাখালী বিওপি আক্রমণ করে
- মাদারীপুরে পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০
- দুটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ পিস্তল ও ১১ রাউণ্ড গুলিসহ আরিফুল ইসলাম আটক
- থানায় মধ্যরাতে অবস্থান, ইউএনও কার্যালয়ে পাল্টা অভিযোগ
- কৃষি খাতকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যোগ দিলো ব্র্যাক ব্যাংক
- গ্রেপ্তার আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমাণ্ড আবেদন
- বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে বিকাশ পরিবেশকের দুই লাখ টাকা ছিনতাই
- বাগেরহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- রাজিব বাস সংস্কার মানববন্ধনে হামলা, আহত ছাত্রশক্তি-যুবশক্তির দুই নেতা
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা
- ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায়
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- কলাপাড়ায় প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষার দাবিতে নদীতে পুস্পার্ঘ অর্পণ
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- জীবন তো বহমান স্রোত
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পুরোনো পিয়াস
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
-1.gif)








