বিএনপি সংস্কারের জন্মদাতা, ধারক ও বাহক: ফখরুল
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি। তিনি বলেন, আজকে সরকারের মধ্যে থেকে যে কথা গুলো আসছে বিএনপির তিন দফার মধ্যে তা আছে। অনেকেই বলেন বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি। তরুণদের জন্য বিএনপি ১ কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
আজ শনিবার বিকেলে কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নানশাহের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা একজন দক্ষ ও যোগ্য ব্যাক্তি, তিনি একজন নোবেল জয়ী ব্যাক্তি।
প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ও সৎ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৪ মাস পর একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার মাধ্যমে। মানুষ অনেক আশা নিয়ে বসে আছেন
একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক পূনর্দ্ধারের আশায়। আপনার সরকারে অনেকেই বিভিন্ন সুরের কথা বলছে, যা মানুষ আলোচনা করে।
গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ড. এম এ কাইয়ুম, বেনজীর আহমেদ টিটু, হুমায়ুন কবীর খান, রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।
এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ঘাগটিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আ. স. ম. হান্নান শাহের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্মরণ সভায় হান্নান শাহার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি সহ দেশের সকল মানুষকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে হান্নান শাহ্ পুত্র রিয়াজুল হান্নান রিয়াজকে গাজীপুর-৪, কাপাসিয়া থেকে নির্বাচিত করার আহবান জানান।
(এসকেডি/এসপি/অক্টোবর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা
- ভূরুঙ্গমারী পাকসেনাদের দখলে চলে যায়
- কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়
- বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
- সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
- ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
- সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি
- সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- এবার এভারেস্ট শিখরে আরেক বাংলাদেশি নারী
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
- আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
- নবম পে-স্কেল, বেশি সুবিধা পাচ্ছেন যারা
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- বরগুনায় সেতু ধ্বসে ভোগান্তিতে ৪ গ্রামের মানুষসহ শতাধিক শিক্ষার্থীরা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ভৈরবে ৫ জয়িতাকে সংবর্ধনা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- আট বছর আগে একদিন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
-1.gif)








