‘ধানের শীষে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলার একটা ব্যাপার আছে’
স্টাফ রিপোর্টার : শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, সাংবাদিক ফজলে লোহানী ১৯৭৩ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ধানের শীষের সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলার একটা ব্যাপার আছে। এই মার্কাটার ঐতিহ্য আমরা আগামী দিনে কতটা রক্ষা করতে পারব, সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা করা উচিত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিখ্যাত সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলে লোহানীর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ফজলে লোহানী প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদল।
অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, একজন গুণী মানুষ প্রতিভাবান মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারেন, লোহানী সেটা করেছেন। স্বাধীনতার পর তিনি ১৯৭৩ সালের নির্বাচনে অংশগ্রহণ করেন, সাম্প্রতিককালে তার নির্বাচনী পোস্টারটা ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। সেই পোস্টারে লেখা আছে—ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হলে মওলানা ভাসানী সমর্থিত প্রার্থী ফজলে লোহানীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
‘এই যে ধানের শীষ মার্কাটা আমি বাছাই করেছিলাম, আমি তখন ন্যাশনাল আওয়ামী পার্টির শিক্ষা সম্পাদক হিসেবে মওলানা সাহেবের পাশে কাজ করতাম। তো ১৯৭৩-এর নির্বাচনে মার্কা কী হবে প্রশ্ন এলো। নির্বাচন কমিশন থেকে আমরা অনেক কিছু করে শেষ পর্যন্ত ধানের শীষটাই বাছাই করলাম। ধানের শীষের সঙ্গে কৃষকের একটা সম্পর্ক আছে। আর কৃষকের সঙ্গে ধানের শীষের একটা সম্পর্ক আছে। বিশাল সম্পর্ক। সেটা পরবর্তীকালে ন্যাশনাল আওয়ামী পার্টি যখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপিতে যুক্ত হলো, তখন উত্তরাধিকার সূত্রে এই ধানের শীষ মার্কাটা বিএনপি লাভ করল।’
অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, আমি মনে করি, চেতনার দিক থেকে পরিচিতির দিক থেকে সবদিক থেকে ধানের শীষ মার্কাটা খুব গৌরবোজ্জ্বল ও চমৎকার। তবে এই গৌরবোজ্জ্বল মার্কাটার ঐতিহ্য আমরা আগামী দিনে কতটা রক্ষা করতে পারব, সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা করা উচিত। কারণ এই মার্কাটার সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলার একটা ব্যাপার রয়ে গেছে। আজকের বাংলাদেশের প্রধান অন্তরায় আধিপত্যবাদ। এই আধিপত্যবাদকে মোকাবিলা না করে কিন্তু আমরা একটা স্বাধীন জাতি হিসেবে দাঁড়াতে পারবো না।
তিনি বলেন, এই যে নির্বাচন বানচাল করার জন্য বিশাল শক্তি কাজ করছে। শেখ হাসিনার বিবৃতি আপনারা শুনেছেন। তো নির্বাচন বানচাল কাদের দ্বারা, কাদের সাহায্যে হতে পারে, সেটাও আপনারা চিন্তাভাবনা করবেন।
এই শিক্ষাবিদ বলেন, আজকে আমরা পরম শ্রদ্ধাভরে ফজলে লোহানী সাহেবকে স্মরণ করি এবং তার আত্মার মাগফেরাত কামনা করি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি যদি আরও কিছুকাল বেঁচে থাকতেন, তাহলে আরও অনেক গঠনমূলক সৃজনশীল কাজ করতে পারতেন। ফজলে লোহানীকে স্মরণ করব তার দেশপ্রেমের জন্য, তার প্রতিভার জন্য, তার সৃষ্টিশীলতার জন্য, তার অবদানের জন্য, তার নিষ্ঠার জন্য, তার চারিত্রিক দৃঢ়তার জন্য এবং সর্বোপরি তার মহৎ চিন্তার চোখ, তিনি যাতে জান্নাতবাসী হন সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবো।
ড. মাহবুব উল্লাহ বলেন, মন মত কথা এখনো বলতে পারছি না। এই ৫ আগস্টের পরও যে আমরা বললাম যে আমরা মুক্তভাবে কথা বলি। তারপরও বোধ হয় মুক্তভাবে কথা বলতে পারি না। নানা হিসাব নিকাশ, কে তুষ্ট হয়, কে বিরক্ত হয়, কে পছন্দ করে, কে অপছন্দ করে নানান চিন্তাভাবনা করতে হয়। কাজেই কন্টিনিউয়াসলি আমাদের মত মানুষও যেটাকে বলা হয়—সেলফ সেন্সরশিপ—সাংবাদিকরাও বিভিন্ন স্বৈরাচারী ফ্যাসিস্ট আমলে সেন্সরশিপে পড়েছে, আমাকে এখনো সেন্সরশিপ করে চলতে হচ্ছে।
সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মসলেহ উদ্দিন খান মজলিসের সঞ্চালনা অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, ’৬৯-এর গণঅভ্যুত্থানের নেতা মোয়াজেম হোসেন খান মজলিস, সৈয়দ নাজমুল হাসান, হাসানুল বান্না, মীর শামসুল আলম বাবু প্রমুখ।
(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








