‘এ সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের কষ্ট বোঝেনা’
ঠাকুরগাঁও প্রতিনিধি : এ সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দুঃখ কষ্ট বোঝেনা। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায দামের ব্যবস্থা করা হবে, ফ্যামিলি কার্ড করা হবে। এ সরকার জনগণের কথা বোঝেনা বলেই কৃষক আজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলআম আলমগীর।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার দুপুরে মির্জা আলমগীরের নিজ নির্বাচনী জেলা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
গণভোট হবে নির্বাচনের দিনে উচ্চারন করে মির্জা আলমগীর বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরী করা আর নাটক। জনগণ এসব বুঝেনা। তারা শুধু ভোট দিতে চায়। গণভোট-সনদ কি? এসব জনগণ বোঝেনা। গণভোট হবে নির্বাচনের দিনেই। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হবনা তা সংসদে গিয়ে পাস হবে।
গণহত্যা ও গণ অভ্যুত্থান বিষয়ে মির্জা আলমগীর বলেন, ৭১ সালেও গণহত্যা হয়েছে, ২০২৪ সালেও গণহত্যা হয়েছে। পার্থক্য হলো, সেসময় পশ্চিম পাকিস্থানীরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে আর এবার আমার দেশের ফ্যাসিস্ট নেতারাই আমাদের ওপর, আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালিয়েছে।
জামায়াত ও নিজের শেষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। বিগত সময়ে আমরা কি করেছি আর তারা কি করেছে এটা বিবেচনা করে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবেনা। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন আপনারা।
এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম,সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
(এফআর/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শীতে পায়ের যত্ন
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
-1.gif)








