‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একদিকে নারীদের হাতে ‘ফ্যামেলি কার্ড’ দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে ভিন্ন দলের হয়ে রাজপথে নামলে মা-বোনদের লাঞ্ছিত ও মারধর করা হচ্ছে। এটি জাতির জন্য একটি ভয়ংকর বার্তা। ভবিষ্যতে ওই দল ক্ষমতায় এলে বাংলাদেশের একজন মা-বোনও নিরাপদ থাকবে না।
আজ মঙ্গলবার সকালে যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের কোনো মা-বোন যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে আপনারা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করবেন। কিন্তু গায়ে হাত দেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে?” তিনি হুঁশিয়ার করে বলেন, মা-বোনদের অপমান জামায়াতে ইসলামী কখনো সহ্য করবে না এবং এমন ঘটনার পুনরাবৃত্তি হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
জনসভায় জামায়াত আমির বলেন, আল্লাহ তায়ালার ইচ্ছায় জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে, ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে এবং ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তিনি বলেন, এগুলো যশোরবাসীর ন্যায্য অধিকার।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ মানে আজাদী, না মানে আবার সেই গোলামী। হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, আর না ভোট বিজয়ী হলে সরকার গঠন করেও কোনো লাভ হবে না।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, আধিপত্যবাদমুক্ত ও ন্যায়-ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। তিনি দাবি করেন, জামায়াত একটি নির্যাতিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দল হলেও কখনো মুদি দোকানি, হকার কিংবা দরিদ্র মানুষের কাছ থেকে চাঁদা আদায় করেনি।
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদার কারণে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে এবং ভোক্তাদের বাড়তি দাম গুণতে হচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি আশ্বাস দেন।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “মায়েদের ইজ্জতের মূল্য জীবনের চেয়েও বেশি। ঘরে ও বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।” তিনি বলেন, নারীরা নির্ভয়ে পুরুষের পাশাপাশি দেশ গঠনে অবদান রাখতে পারবেন।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে ভোর থেকেই যশোর ও আশপাশের এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকদের ঢলে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
(এসএ/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








