‘মুক্তিযুদ্ধ না থাকলে শেখ মুজিব ও জিয়াউর রহমান থাকে না’
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) ধানের শীষ প্রতিকের প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ যদি বাংলাদেশে না থাকে তাহলে শেখ মুজিবুর রহমান সাহেব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকে না । আর বিএনপিও থাকে না, আওয়ামী লীগও থাকে না। বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের দল ঐক্যবদ্ধভাবে রাজপথে স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করবো ইনশাল্লাহ।
বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।
জিলানী বলেন, নির্বাচন এসেছে আর স্বাধীনতা বিরোধীরা জোট করেছে। সেই জোট থেকে গোপালগঞ্জ ৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে রাজবাড়ী থেকে এক ভদ্রলোক আসছে, মাথায় জিন্না ক্যাপ পড়ে। পাকিস্তানিরা যে ক্যাপ পড়ে এলাকায় চলাচল করতো সেই একই ক্যাপ পড়ে উনি সনাতনী ধর্মাবলম্বী ও মানুষকে ধোকা দেওয়ার জন্য এখানে এসে নির্বাচন করার পায়তারা করছেন । আমি কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খাটো করে দেখছি না। কিন্তু যারা ধর্মের লেবাস পড়ে মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে ভোট নিতে চান তাদের বিরুদ্ধে কথা আমাদের বলতেই হবে।
টুঙ্গিপাড়া-কোটালীপাড়া জনগণের উদ্দেশ্যে জিলানী বলেন, ৫ আগস্টের পরে এখানকার মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। কারণ ঢাকা গিয়েও তারা নিজেদের বাড়ি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ বলতে ভয় পায়। আমি দৃঢ় কন্ঠে বলতে চাই আমাকে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান শান্তি ও নিরাপত্তা আমি আপনাদের দেব । আমি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারি তাহলে শুধু ঢাকা শহর নয় টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া বুক ফুলিয়ে সিনা টান করে চলবেন।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এরআগে তিনি টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি, পাটগাতী সহ বিভিন্ন গ্রামে জন সংযোগ করেন।
(টিবি/এএস/জানুয়ারি ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের সম্মাননা
- আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই
- ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল : শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু
- ‘ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে’
- ‘স্থল অভিযান হলে শত্রুসেনাদের কেউ যেন জীবিত না ফেরে’
- ‘ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে তৈরি সম্পর্ক আগামীতেও থাকবে’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
- অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি
- শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- 'আ'লীগের নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ রেডক্রস সোসাইটির জন্ম হয়'
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ ও বিপন্ন মানবতার আর্তনাদ
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
-1.gif)








