‘গণতন্ত্র রক্ষা করতে হলে ১২ তারিখে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে’
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ- ২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে আগামী ১২ তারিখে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং ভোট প্রয়োগ করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
আজ শুক্রবার সকালের দিকে দিনব্যাপী লৌহজং উপজেলার কুমারভোগ ৪, ৫, ৬ ওয়ার্ড এলাকায় মজিদ খান চেয়ারম্যান বাড়িতে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জনশক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, তারেক জিয়া পরিযদের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খান, সাবেক ছাত্রদল নেতা এম শুভ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কুমারভোগ ইউপি বিএনপি নেতা কাওছার তালুকদার, যুবদল নেতা মোঃ মাহাবুব আলম টিটু, নুরু মাদবর, আবুল হোসেন দেওয়ান, সিরাজুল ইসলাম শিপন প্রমূখ।
যুগ্মা সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, সামনে একটি জাতীয় নির্বাচন। যে নির্বাচনের জন্য আমাদের ১৬টি বছর অপেক্ষা করতে হয়েছে। শুধু অপেক্ষোয় থাকি নাই, এই নির্বাচনটি চাইতে গিয়ে আপোষহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তাকে ১০ বছরের সাজা দেয়া হয়েছে। তিনি কারা বরণ করেছেন, আপোষ করলে তাঁর কারা বরণ করতে হতোনা। তিনি গণতন্ত্রের জন্য, দেশের জন, দেশের সার্বভৌমত্রের জন্য কোন ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। যেমন করেননি স্বৈরাচার সরকার এরশাদের সাথে, তেমন করেনি বিগত সরকারের সাথে। তাঁর একটাই কারণ দেশের মৌলিক গণতন্ত্র, দেশে কথা বলার অধিকার, সংবাদ পত্রের স্বাধীনতা, দেশের সমস্ত উন্নয়ন কর্মকান্ড, দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান।
আইনের শাসনের প্রতিষ্ঠার পক্ষে তাঁর অবস্থান, দেশে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের জন্য তাঁর অবস্থান এবং তিনি সর্ব শেষ দিন পর্যন্ত বাংলাদেশের একজন অভিভাবক হিসেবে ছিলেন। তাঁর জানাজায় উপস্থিত মানুষ প্রমান করে খালেদা জিয়া রাষ্ট্রের একজন অভিভাবক ছিলেন। সেই অভিভাবকের চাওয়া ছিল মানুষের আমানত তারা তাদের ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। ভোট দিয়ে তারা পার্লামেন্টে তাদের সদস্য পাঠাবে। যাঁরা তাদের আশা আকাঙ্খা পার্লামেন্ট থেকে রাষ্ট পরিচালনা করে একটি ভাল পদক্ষেপ নিবে।
বিএনপি প্রার্থী আজাদ বলেন, টংগিবাড়ী ও লৌহজং এলাকায় পদ্মা নদীর ভাঙনে লাখ লাখ মানুষ ভিটেমাটি হারিয়েছে। আমি নির্বাচিত হলে পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করবো। এছাড়া তিনি কুমারভোগ ইউনিয়নে একটি হাই স্কুল স্থাপন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার জন্য মাঠ নির্মাণ এবং মসজিদ, মাদরাসা ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
পরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
(এমকে/এসপি/জানুয়ারি ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








