E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১৭:২৩:৪৫
ফের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আবারও ৭ ফেব্রুয়ারি একদিনের সফরে উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগের তিনটি জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর- ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এবার বাই রুটে নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার এয়ার যোগে রংপুর বিভাগের তিনটি জেলায় নির্বাচনী প্রচারণার অংশ নিবেন।

৭ ফেব্রুয়ারি দিন তারিখ ঠিক হলেও এখনো সময় ঠিক হয়নি। এটা নির্ভর করবে নিরাপত্তা,আবহাওয়া ও তাঁর নির্বাচনী সফর সূচি নির্ধারকদের উপর।

ডা. জাহিদ বলেন, তিনি দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলীয় মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার জনসভায় বক্তব্য দিবেন।

প্রথমে ঠাকুরগাঁও- ১ (সদর) আসনে বিএনপির মহাসচিব সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর- ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী- ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিন নির্বাচনী প্রচারণা জনসভায় বক্তব্য রাখবেন।

এছাড়াও তিনি সময় সুযোগ পেলে দিনাজপুরস্থ তাঁর প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test