‘তারেক রহমান রাজনীতি থেকে প্রতিহিংসা দূর করবেন’
স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাংলামোটরে বোরাক টাওয়ারে ফ্রন্টের কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠকে এক প্রস্তাবে এ অভিনন্দন জানানো হয়।
এনডিএফ ও জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন দলের প্রধান উপদেষ্টা ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (ভার্চুয়ালি), এনডিএফের মুখপাত্র সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, এনডিএফের প্রধান সমন্বয়কারী ও জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা ও মোস্তফা আল মাহমুদ, ফ্রন্টের সমন্বয়ক সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, মাওলানা আবু নাসের ওয়াহিদ ফারুক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল হাসান শাহজাদা ও বেলাল হোসেন, নাজনীন সুলতানা, জনতা পার্টি বাংলাদেশের সহ-সভাপতি এম এ ইউসুফ প্রমুখ।
লিয়াজোঁ কমিটির প্রস্তাবে এনডিএফের শীর্ষ নেতারা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান মহান ৭১’র গৌরবময় সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়ে একটি সত্যিকারের উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সাম্য, মৈত্রী, প্রগতি ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন।
একই সঙ্গে বাংলাদেশের রাজনীতি থেকে হানাহানি, প্রতিহিংসা, জিঘাংসা ও প্রতিশোধপরায়ণতা দূর করে তারেক রহমান ফিরিয়ে আনবেন সৌহার্দ্য, প্রতিযোগিতা ও ঐক্যের রাজনীতি।
এনডিএফ নেতারা আশা করেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে যে সকল রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের নামে মিথ্যা বানোয়াট হত্যা মামলা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেগুলো তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার দ্রুত প্রত্যাহার করবে।
সে সঙ্গে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) যেসব নেতার নামে অযথা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাও দ্রুত প্রত্যাহার করা হবে।
এনডিএফ নেতৃবৃন্দ মনে করেন, শুধু একটি দলের নয়, তারেক রহমান বাংলাদেশের সকল মানুষের প্রধানমন্ত্রী হিসেবে দলমত নির্বিশেষে সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবেন।
পাশাপাশি বাংলাদেশ যেন জ্ঞান-বিজ্ঞান চর্চার উর্বরভূমি হয়ে ওঠে, সে লক্ষ্যে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








