২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি
স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আমরা একটি কড়া নির্দেশনা দিয়েছি-জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি কেউ করতে পারবে না। রাস্তার মোড় বা রাস্তা বন্ধ করে মঞ্চ বানিয়ে কোনো আলোচনা সভা করা যাবে না। ফাঁকা জায়গা বা অডিটোরিয়াম ব্যবহার করতে হবে।
তিনি জানান, জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে ঈদের কারণে দু-একদিন হেরফের হলেও মূল কর্মসূচিগুলো অপরিবর্তিত থাকবে।
ঘোষিত মূল কর্মসূচি
৩০ মে ভোর ৬টা: নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
৩০ মে সকাল ১১টা: দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এরপর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
খাদ্যসামগ্রী বিতরণ: দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ শুকনো খাবার বিতরণ করা হবে।
৩১ মে (রোববার) দুপুর ২টা: বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউশন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সারাদেশ ও অঙ্গসংগঠনের কর্মসূচি
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের সব জেলা, মহানগর, উপজেলা ও ইউনিটে ৩০ মে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং সুবিধামতো সময়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
এছাড়া অঙ্গসংগঠনগুলোর মধ্যে-ওলামা দল আলোচনা সভা, জাসাস সেমিনার, মুক্তিযোদ্ধা দল জিয়ার যুদ্ধকৌশল নিয়ে সেমিনার এবং ছাত্রদল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে। পাশাপাশি যুবদল ১০টি বিভাগে ১০টি আলোচনা সভা ও পোস্টার প্রকাশ করবে। স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল ও তাঁতী দলও নিজ নিজ ব্যবস্থাপনায় আলোচনা সভা, পোস্টার প্রকাশসহ নানা কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে শহীদ জিয়ার অবদান তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, যে গণতন্ত্রকে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি হত্যা করে বাকশাল গঠন করা হয়েছিল, সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন জিয়াউর রহমান। তিনি শুধু অর্থনীতির উন্নয়ন বা উৎপাদন দ্বিগুণ করেননি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকেও শক্তিশালী করেছেন। ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের কৃষিক্ষেত যখন বিরান হচ্ছিল, শাখা নদীগুলো শুকিয়ে যাচ্ছিল- তখন তিনি আন্তর্জাতিক দরবারে বিষয়টি তুলে ধরেছিলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতের সরকার ১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি, বিনামূল্যে সার দেওয়ার মতো যেসব প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছিল, আজ তারা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে নানা রকম বিভ্রান্তিকর কথা বলছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় এলে জনকল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মতো অঙ্গীকার বাস্তবায়ন করা হবে বলে জনগণের মধ্যে আশার আলো ছড়িয়েছে।
এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে যৌথ সভার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এ সময় বিএনপির নির্বাহী কমিটি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/মে ১৮,২০২৬)
পাঠকের মতামত:
- গরমে আখের রস পান, বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি
- বিসিবি নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট
- ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন
- শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে যুবলীগের মিছিল
- বাংলা সিনেমাকে গুরুত্ব দিয়ে চালু হচ্ছে ‘উৎসব’ ওটিটি
- ‘সবুজ অর্থনীতি গড়তে বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করছে’
- দিনাজপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
- নড়াইলে একই দিনে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ‘বার্সায় যাওয়া ভুল ছিল’
- রাজবাড়ীতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ঢুকতে না পেরে সাংবাদিকদের ক্ষোভ
- ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন ৫ শর্ত
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘সবুজ অর্থনীতি গড়তে বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করছে’
-1.gif)








