‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিশু, কিশোর ও তরুণ হত্যার পর শেখ হাসিনার ক্ষমা হতে পারে না।
তিনি বলেন, যে রক্তপাত হয়েছে, তার পর শেখ হাসিনার আবার দেশে ফিরে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ইতিহাসে বিভিন্ন সময়ে মানুষের প্রতিরোধের বহু দৃষ্টান্ত রয়েছে। জার্মান বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার প্রতিরোধ এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে বাংলার প্রতিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনেও মানুষ অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তুলেছিল।
তিনি বলেন, ২০২৪ সালের ১১ জুলাই দলীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালানোর খবর পেয়ে তিনি আত্মগোপনে চলে যান। এরপর বিভিন্ন স্থান থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের বক্তব্য তুলে ধরেন এবং ছাত্রদের কর্মসূচিতে বিএনপির সমর্থনের কথা জানান।
রিজভী বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগসহ বিভিন্ন এলাকায় গুলিতে বহু মানুষ নিহত হন। তার ভাষ্য অনুযায়ী, শুধু বিএনপি বা ছাত্রদল নয়, জামায়াত, মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির মানুষও আন্দোলনে অংশ নেন এবং গুলির মধ্যেও প্রতিরোধ গড়ে তোলেন।
তিনি বলেন, ২৪ এর ১৯ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশের কর্মসূচি ছিল। সে সময় যোগাযোগব্যবস্থা কার্যত বন্ধ ছিল। নানা বাধা পেরিয়ে প্রেসক্লাবে পৌঁছানোর পর পুলিশ সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জ চালায়। পরে তাকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রিজভী বলেন, কারাগারে থাকাকালে তিনি আন্দোলনের বিস্তার সম্পর্কে জানতে পারেন। একই সঙ্গে বিএনপির বিভিন্ন নেতার ওপর নির্যাতনের অভিযোগও করেন তিনি।
শেখ হাসিনা প্রসঙ্গে রিজভী বলেন, শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারীর মাফ হবে কী করে? তার দাবি, যে রক্তপাত হয়েছে, তার পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ থাকা উচিত নয়।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ বারবার প্রতিরোধ করেছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি বলেন, সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও মূল্যায়ন করা উচিত।
জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগসহ বিভিন্ন এলাকায় এবং সারা দেশে নিহতদের স্মরণ করেন রিজভী। তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রমুখ।
(ওএস/এএস/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড
- বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
- মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
- বানভাসিদের জন্য গাইবেন রুনা লায়লা
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
- ‘দেশে দুর্নীতির জয়জয়কার চলছে’
- ‘সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে’
- এবার যুক্তরাষ্ট্রের মিত্র দেশের প্রতি ইরানের হুঁশিয়ারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩
- উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘শিশু-নারীর কল্যাণে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান’
- ‘যদি আমরা বিশ্বকাপ নাও জিতি, তবুও এই যাত্রা অবিশ্বাস্য’
- তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর রায়প্রসাদ চৌধুরীকে হানাদাররা জীবন্ত পুড়িয়ে হত্যা করে
- না ফেরার দেশে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মানিক কান্তি মজুমদার
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- তসলিমা নাসরিনের ঘরে ফেরা!
- ঈশ্বরদীতে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল
- আমার কবিতা
- দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর ৭৩তম জন্মদিন
- গণঅভ্যুত্থানে শহীদ সব পরিবারকে এক কোটি টাকা করে দেওয়ার দাবি এনসিপির
- পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মাস্তুল’
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
-1.gif)







