‘নির্বাচন বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে’
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলেও তা বিতর্কিত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। অপপ্রচার ও কুৎসা রটিয়ে সত্য ও স্বচ্ছতাকে আড়াল করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ সালাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে সকাল থেকে ভোটগ্রহণ চললেও বিকালের দিকে জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরওয়ার নির্বাচনে অনিয়ম ও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন। কিন্তু সকাল থেকে এ ধরনের কোনো ঘটনার কথা গণমাধ্যমে আসেনি।
তিনি বলেন, আপনি দুইটা-তিনটা বা সাড়ে তিনটার সময় এটা বললেন, সকাল থেকে কিছুই বলতে পারেননি! কোথায় ঘটনা ঘটেছে, কে বাধা দিয়েছে, নামসহ বলতে পারলে না হয় এক কথা ছিল।
বিএনপির এই নেতা বলেন, কিছু প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকায় নির্বাচন কমিশন কয়েকজনকে প্রত্যাহার করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে। যে কোনো নির্বাচনে দু-একটি অভিযোগ থাকতে পারে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। কিন্তু সেখানে ব্যাপক অনিয়ম বা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমন দাবি গ্রহণযোগ্য নয়।
রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলেও সেটিকে বিতর্কিত করে মানুষের কাছে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করছে একটি পক্ষ। এ ধরনের অপপ্রচার গণতন্ত্রকে শক্তিশালী করবে না।
জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনী প্রচার বন্ধের নির্ধারিত সময়ের পরও একজন ব্যক্তি বোরকা পরে ভোট চেয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই ব্যক্তি পুরুষ বলে শনাক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি। রিজভীর ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড অনৈতিক ও নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
জামায়াতের সমালোচনা করে রিজভী বলেন, ধর্মের নামে রাজনীতি করলেও ইসলামের মূলনীতি হলো ন্যায়নীতি অনুসরণ করা এবং সরল পথে চলা। কিন্তু জামায়াত সবসময় বাঁকা পথে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, একটা ভালো নির্বাচন, একটা শান্তিপূর্ণ নির্বাচন—শেষ হওয়ার আগে আপনারা কয়েকটি বিতর্কিত কথা বললেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে গণতন্ত্র শক্তিশালী হবে না।
বক্তব্যে রিজভী বিএনপির প্রয়াত নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি সালাউদ্দিন আহমেদের অবিচল আস্থা ছিল। দলের দুর্দিনে তিনি ত্যাগ স্বীকার করেছেন এবং গণতন্ত্র, নাগরিক অধিকার ও বাক্স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সালাউদ্দিন আহমেদসহ বিএনপির নেতাকর্মীরা মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার পর সালাউদ্দিন আহমেদ প্রয়োজনীয় চিকিৎসা পাননি বলেও দাবি করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের কারাবন্দি অবস্থায় চিকিৎসা না দেওয়ার অভিযোগও করেন রিজভী। তার দাবি, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের জন্য অত্যন্ত কঠিন সময় ছিল।
প্রধানমন্ত্রীর জাপান সফর প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান থেকে ২৯৫ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের আশ্বাস নিয়ে ফিরছেন। জাপানের বিনিয়োগ ও বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। শুধু জাপানি বিনিয়োগের মাধ্যমেই দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বিএনপি নেতা আলহাজ নবী উল্লাহ নবী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক শিরিন সুলতানা এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং তানভীর আহমেদ রবিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে করা রিট খারিজ
- মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’
- ‘রান ৪৫০-৫০০ হতে পারত’
- দারুণ জয়ে ফাইনালে বাংলাদেশ, ইতিহাস গড়ার অপেক্ষা
- সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে আসিসিবি হেরিটেজের ৮ সপ্তাহের উৎসব
- ‘নির্বাচন বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে’
- চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
- ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪
- শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর
- ‘সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী’
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ভরিতে সোনার দাম ভরিতে কমলো ১৬৩৩ টাকা
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল
- সুন্দরবনের বনদস্যু নির্মূলে আত্মসমর্পনের নাটক বন্ধ করে দৃশ্যমান শাস্তির আহবানে মানববন্ধন
- 'পূর্ব পাকিস্থানের অর্থমন্ত্রী আবুল কাশেম ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাত করেন'
- জামালপুরে ‘রোবো ফেস্ট’ উদযাপিত
- বগুড়ায় ২৬০০ পিস ইয়াবাসহ বাস হেলপার গ্রেপ্তার
- প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ শুরুর অনুমোদন দিল বায়েরা
- হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
- দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন
- গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
- অপরিকল্পিত নগরায়ণ রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
- কালিগঞ্জে শ্রীকুমার বসাকের জমি জবরদখলের চেষ্টা নাসিমউদ্দিন শেখের
- রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- ‘সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী’
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ভরিতে সোনার দাম ভরিতে কমলো ১৬৩৩ টাকা
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও সচিবকে ইউএনও'র শোকজ!
- আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
৩০ অক্টোবর ২০২৬
- ‘নির্বাচন বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে’
- শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল
-1.gif)








