‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বরের চেতনা মানুষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। এ দেশের মানুষ বারবার প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ হলে তারা বৃহত্তম শক্তিকেও প্রতিরোধ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকায় সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনার মধ্য দিয়ে মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা খুঁজে পেয়েছিল। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ চেতনা ভূমিকা রেখেছে। তবে বিভিন্ন সময়ে সামরিক শাসন ও ফ্যাসিবাদ নতুন নতুন রূপে ফিরে এসেছে। ১৯৯০ ও ২০২৪ সালেও মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তির পরিচয় দিয়েছে।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এমন একটি ব্যবস্থা, যা ক্রমান্বয়ে স্বচ্ছতা তৈরি করে। গণতান্ত্রিক পরিবেশে একজন মানুষ নির্ভয়ে চলাচল করতে পারবেন, নিজের মত প্রকাশ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে গুম, গ্রেপ্তার কিংবা হয়রানির শিকার হতে হবে না। এমন ভয়হীন পরিবেশ নিশ্চিত করাই গণতন্ত্রের মূল লক্ষ্য।
বিএনপির এই নেতা বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী শাসনের নানা নমুনা দেখা গেছে। রাজনৈতিক ভিন্নমতের কারণে বুদ্ধিজীবী ও শিক্ষকদের মূল্যায়ন করা হয়নি। এ প্রসঙ্গে তিনি অধ্যাপক বদরুদ্দীন উমরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বিরোধিতার একটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন।
রিজভী বলেন, একজন মানুষের রাজনৈতিক মতের সঙ্গে দ্বিমত থাকলেই তাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে দূরে রাখার প্রবণতা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। অথচ পাকিস্তান আমলে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বিরোধিতা সত্ত্বেও অধ্যাপক শামসুল হক ভিন্নমতের একজন শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দিতে রাজি হননি। কিন্তু স্বাধীনতার পর একই ধরনের অসহিষ্ণুতার নজির দেখা গেছে।
বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে তিনি বলেন, শুধু জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চা থাকলেই প্রকৃত শিক্ষা অর্জিত হয় না। এর সঙ্গে নৈতিকতা, মানবিকতা ও বিবেকের সংযোগ থাকতে হয়। যারা দুঃসময়ে সত্যের পক্ষে কথা বলেন এবং সত্য-মিথ্যার পার্থক্য করতে পারেন, তারাই প্রকৃত বুদ্ধিজীবী। ইতিহাসে হিটলারের মতো স্বৈরশাসকদের পক্ষেও অনেক খ্যাতিমান দার্শনিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবী অবস্থান নিয়েছিলেন।
শিক্ষাব্যবস্থার সমালোচনা করে রিজভী বলেন, বিগত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। টিআইবির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি দাবি করেন, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেতে সাড়ে চার লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেনের ঘটনা ঘটেছে। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়েও টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে।
তিনি বলেন, একজন শিক্ষক যদি ঘুষের বিনিময়ে নিয়োগ পান, তাহলে সেই জাতির শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড শক্ত থাকার কথা নয়। পাঠ্যপুস্তক ও পাঠ্যসূচিতে নিজেদের মতো করে ইতিহাস সাজিয়ে শিক্ষার্থীদের পড়ানোর চেষ্টা হয়েছে। শিক্ষাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার মাধ্যমে শিক্ষার্থীদের সত্য যাচাইয়ের সুযোগ সংকুচিত করা হয়েছে।
গুম ও দমন-পীড়নের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে বহু মানুষকে রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে। তাদের স্বজনেরা জানতেন না, তারা কোথায় আছেন। কেউ দুই বছর, কেউ পাঁচ বছর, আবার কেউ নয় বছর পর ফিরে এসেছেন। অনেককে আর খুঁজে পাওয়া যায়নি। এমন পরিস্থিতি গণতান্ত্রিক পরিবেশের সম্পূর্ণ বিপরীত।
তিনি আরো বলেন, ২০২৪ সালের আন্দোলনে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পরও একটি পক্ষের মধ্যে অনুশোচনার অভাব দেখা যাচ্ছে। বরং বিভিন্নভাবে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়া এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে হামলা ও নাশকতার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, জনসমর্থনহীন কোনো কর্মকাণ্ড দীর্ঘস্থায়ী হতে পারে না। ১৯৭১ সালে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবার দিয়ে সহযোগিতা করেছে। আবার ১৯৭৫ সালের পর দেশের ভেতরে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে আসা ব্যক্তিদের সম্পর্কেও সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়েছে। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জনগণের আকাঙ্ক্ষাই সবচেয়ে বড় শক্তি।
তিনি বলেন, দেশে বারবার ফ্যাসিবাদী পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে একটি স্থায়ী গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে। জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। কারণ, অন্ধকার যত গভীরই হোক, জনগণ ঐক্যবদ্ধ হলে সেই অন্ধকার দূর করে আলোর পথ তৈরি করতে পারে।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- ‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
- এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- ‘জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন’
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- ‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
১২ নভেম্বর ২০২৬
- ‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
-1.gif)








