ক্রীড়া অঙ্গনেও শেখ হাসিনাতে আস্থা
স্টাফ রিপোর্টার : ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’ গড়ার লক্ষ্যে ক্রীড়া সংগঠকদের নিয়ে দিনব্যাপী আয়োজিত হলো মিলন মেলা।অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম, জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ এবং জেলা-বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন।অনুষ্ঠানে আগত ক্রীড়া ব্যক্তিত্বরা দেশে ক্রীড়া উন্নয়নে শেখ হাসিনাতেই আস্থা রাখেন বলে জানান।
শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এই আয়োজন করা হয়। এতে দেশ বরেণ্য খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির। অনুষ্ঠানের শুরুতেই বর্তমান সরকারের আমলে দেশের নানা খাতে উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অর্জনসমূহ ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গের আয়োজিত 'ক্রীড়া মিলনমেলা'-তে অনেক সাবেক তারকা ক্রীড়াবিদ ও বিশিষ্ট সংগঠকরা এসেছিলেন। এমনকি এতে যোগ দিয়েছিলেন আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।
অনুষ্ঠানে আসতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে ফেরদৌস বলেন, ‘খুব সুন্দর একটি আয়োজন। স্মাট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট ক্রীড়াঙ্গন প্রয়োজন। প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিতে চান সেই এগিয়ে যাওয়া ত্বরান্বিত করতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে এবং সুস্থ থাকার জন্য চাই শরীর চর্চা এবং খেলাধূলা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আ ফ ম বাহাউদ্দিন নাছিম ক্রীড়াঙ্গনের সবার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেশের সকল ফেডারেশন আছে (ক্রিকেট, শুটিং বাদে)। মতিঝিলে ফুটবলের বিভিন্ন ক্লাব। আমি সুযোগ পেলে ক্রীড়াঙ্গনের সকলকে নিয়ে কাজ করবো। এসময় নির্বাচনী আচরণ বিধির কারণে আওয়ামীলীগ মনোনীত দুই প্রার্থী অনুষ্ঠানে আসলেও তাদের ভোট চাইতে দেখা যায়নি।
অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, সংগঠক, বিভিন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ ক্রীড়াঙ্গনের উন্নয়নের ধারাবাহিকতার জন্য শেখ হাসিনার সরকার আবারও দরকার বলে মনে করেন।
তিনি বলেন, 'বাংলাদেশর ক্রীড়াঙ্গনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শেখ হাসিনার সরকার দরকার। আমাদের ক্রীড়াঙ্গনের শেখ হাসিনাতেই আস্থা।'
এমবি সাইফের সঙ্গে সুর মেলান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন, বর্তমান সরকার থাকলে বাংলাদেশ ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি সাফল্য এবং পদক পাওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আব্দুল গাফফার, সংগঠক আজম নাছির, সিরাজউদ্দিন মো. আলমগীর, তরফদার রুহুল আমিন। তারা সবাই বর্তমান সরকার আমলে ক্রীড়াঙ্গনে অবদান এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াঙ্গনের প্রতি আন্তরিকতার বিষয়টি তুলে ধরেন। তারা মনে করেন, দেশে ক্রীড়ার প্রসারে শেখ হাসিনার সরকার বারবার দরকার।
(ওএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৩)
পাঠকের মতামত:
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








