ফর্মে ফিরেও আক্ষেপ বাবরের
স্পোর্টস ডেস্ক : কয়েক সেকেন্ডের জন্য বাবর আজম যেন থমকে গেলেন। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলেন না। হয়তো ভাবছিলেন, এটা কোনো দুঃস্বপ্ন। কিন্তু কয়েক সেকেন্ড পর বাবর বুঝলেন, সত্যি সত্যিই তিনি আউট হয়ে গেছেন।
রবিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বাবরের সঙ্গে এ ঘটনা ঘটেছে। পুরোদিন উইকেটে টিকে থাকার পর শেষ মুহূর্তে আউট হয়ে গেলেন পাকিস্তানি ব্যাটার। তাও আবার নিজের প্রিয় শট কাভার ড্রাইভ খেলতে গিয়ে।
দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়েছিলেন বাবর। তখন ৮১ রান নিয়ে খেলছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে ভালোমতো সংযোগ ঘটাতে পারেননি ডানহাতি পাকিস্তান সুপারস্টার। কভার অঞ্চলের বদলে ব্যাটের কাণায় লেগে বল চলে যায় সোজাসোজি গালি অঞ্চলে ফিল্ডিং করা বেডিংহ্যামের হাতে।
বাবরের সাজঘরে ফেরার মধ্যে দিয়ে প্রথম উইকেট হারায় পাকিস্তান। সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকা শান মাসুদের সঙ্গে ২০৫ রানের উদ্বোধনী জুটি করেছিলেন বাবর। দিনের ১৫ মিনিট বাকি থাকতে আউট হলেও পাকিস্তানের ইনিংস ব্যবধানে হার এড়ানোর ভিত্তি গড়ে দিয়েছেন তিনি।
ফলোঅনে খেলতে নামা পাকিস্তান তৃতীয় দিন শেষে তুলেছে ১ উইকেটে ২১৩ রানে। এখনো ২০৮ রানে পিছিয়ে সফরকারীরা।
৮১ রান করেও আক্ষেপে পুড়ছেন বাবর। টেস্টে ১৯ ইনিংস পর ফিফটি পাওয়া এই ব্যাটার নানা সমালোচনা সহ্য করে ফর্মে ফিরলেও আশানুরূপ খেলতে পারছেন না। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে সর্বশেষ ৩ ইনিংসে ফিফটি হাঁকানো বাবর শেষবার সেঞ্চুরি করেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে।
নিজের পরিসংখ্যানের দিকে তাকিয়ে মোটেও সন্তুষ্ট নন বাবর। দিনের খেলা শেষে গণমাধ্যমের কাছে আক্ষেপের কথাও শোনান পাক ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বোলাররা যে অনিয়ন্ত্রিত বোলিং করেছেন, তাতে অন্তত সেঞ্চুরি পাওয়ার আশা করছিলেন বাবর।
বাবর বলেন, ‘দুটি ইনিংসেই আমি খুবই হতাশ (প্রথম ইনিংসে ৫৮)। আমি ভালো শুরু করেছিলাম। কিন্তু শেষটা ভালো করতে পারিনি। আপনি যদি স্থির হন তবে আপনাকে অবশ্যই বড় (ইনিংস) করতে হবে। সেজন্য আমি কিছুটা বিরক্ত ছিলাম। (দিনের) মাত্র ১৫ মিনিট বাকি ছিল।’
কেপটাউনের উইকেট ছিল ফ্ল্যাট। এমন পিচে রান করা সহজ। এ নিয়ে বাবর বলেন, এখানকার কন্ডিশন সেঞ্চুরিয়নের থেকে আলাদা। দক্ষিণ আফ্রিকায় আপনি আশা করেন না যে (পিচ এমন ফ্ল্যাট হবে)। নতুন বলে কিছুটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু একবার আপনি স্থির হয়ে গেলে ও জুটি গড়ে তুললে এটি সহজ হয়ে যায়। স্পিনাররা কিছু চ্যালেঞ্জ তৈরি করেছিল, তবে আপনি যদি সেট হয়ে যান, তাহলে ফাস্টবোলারদের বিপক্ষে স্বাভাবিক খেলা খেললেই হয়।’
টেস্ট টানা ১৯ ইনিংসে ফিফটি নেই। এমন ক্রিকেটারের সমালোচনা থাকবে স্বাভাবিক। বাবরকেও নানা তির্যক মন্তব্য সহ্য করতে হয়েছিল। এক পর্যায়ে তাকে দল থেকে বাদও দেওয়া হয়। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের শেষ দুই টেস্টে বেঞ্চে বসানোর পর দক্ষিণ আফ্রিকা সফরে বাবরকে ফের দলে ভিড়ায় পাকিস্তান।
এবার সুযোগ পেয়ে দারুণ কিছু করেছেন। এখন পর্যন্ত চলতি সিরিজে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রহকারী বাবর। খারাপ দিনগুলো কীভাবে কাটিয়েছেন এবং কীভাবে ফর্মে ফিরছেন তা নিয়ে বাবরকে প্রশ্ন করা হয় দিনশেষে।
উত্তরে বাবর বলেন, ‘জীবন সব সময় পরিবর্তিত হয়। এই সময়ে আমি অনেক কিছু শিখেছি (খারাপ ফর্মে)। আমি যা করতে চেয়েছিলাম তা আমি করতে পারিনি এবং যখন আমি সেই কাজগুলো করতে পারিনি যা মানুষ আমার কাছ থেকে আশা করে। আমি শুধু নিজেকে শান্ত থাকতে বলছিলাম। বিশ্বাস করি যে, আমার ক্ষমতা ও কঠোর পরিশ্রম প্রমাণিত হবে। নিজেকে উপভোগ করার চেষ্টা করবো। পিচে কিছু সময় কাটানো সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ (এই সিরিজে তা হয়েছে)।’
(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








