ফুটবল থেকে ব্রাজিল ও রিয়াল তারকার অবসর ঘোষণা
স্পোর্টস ডেস্ক : ৩৬ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার মার্সেলো ভিয়েরা দ্য সিলভা। জাতীয় দলের হয়ে খুব বেশি সাফল্য না পেলেও, ক্লাবে এই লেফটব্যাকের ক্যারিয়ার ছিল বর্ণাঢ্য।
মার্সেলো ২০০৭ সালে মাত্র ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দিয়েছিলেন। ১৫ বছরের ক্যারিয়ারে লস ব্লাঙ্কোসদের হয়ে ২৫টি শিরোপা জিতেছেন এই সেলেসাও তারকা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন মার্সেলো। ব্রাজিলিয়ান লেফটব্যাক বলেন, ‘১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দুয়ারে কড়া নেড়েছিল এবং আমি এখানে পা রাখি।
এখন গর্বভরে বলতে পারি, আমি একজন সত্যিকারের মাদ্রিলেনো। স্ত্রীর সাহচর্যে এখানে আমি পরিবার গড়েছি। ১৬ মৌসুমে জিতেছি ২৫টি টাইটেল, রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগও। (সান্তিয়াগো) বার্নাব্যুতে অনেক স্মরণীয় মুহূর্ত পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘কী অসাধারণ এক অধ্যায়! একজন খেলোয়াড় হিসেবে আমার পথচলা এখানেই শেষ, তবে ফুটবলকে দেওয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে। সব কিছুর জন্য ধন্যবাদ।’ এর আগে জাতীয় দলের কথা স্মরণ করলেন মার্সেলো, ‘ব্রাজিলের হয়ে খেলতে পারা সবসময়ই গর্বের। দুটি অলিম্পিক মেডেল ও কনফেডারেশন ট্রফি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
১৯০৪ সালের পর প্রথম কোনো নন-স্প্যানিয়ার্ড ফুটবলার হিসেবে ২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের অধিনায়কত্ব পেয়েছিলেন মার্সেলো। তার নেতৃত্বেই লস ব্লাঙ্কোসরা সেই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল।
রিয়ালের হয়ে ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় ৬ এবং লা লিগায় ৫ বার শিরোপা জিতেছেন মার্সেলো। ২০২২ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেই তিনি বার্নাব্যু ছেড়ে স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেন। তাদের হয়ে জিতেছেন ২০২৩ কোপা লিবার্তাদোরেসের শিরোপা।
তবে পরবর্তী বছরই কোচ মানো মেনেজেসের সঙ্গে বিবাদে জড়িয়ে শেষ হয়ে যায় তার ফ্লুমিনেন্স অধ্যায়ও। অর্থাৎ, নিজেরে শৈশবের ‘প্রিয় ঠিকানায়’ শেষটা সুখকর হয়নি মার্সেলোর। ২০২৪ সালের নভেম্বরে ফ্লুমিনেন্স তার চুক্তি বাতিল করার পর তিনি আর কোনো ক্লাবে যোগ দেননি। এরপর ফুটবলকেই বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন।
ক্লাব ক্যারিয়ার বর্ণাঢ্য হলেও, আন্তর্জাতিক ফুটবলে তেমন সাফল্য পাননি মার্সেলো। ব্রাজিল জাতীয় দলের হয়ে মোট ৫৮ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন। সেলেসাওদের জার্সিতে ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপ, ২০০৮ অলিম্পিকসে ব্রোঞ্জ ও ২০১২ অলিম্পিকসে রুপা জয়ী দলেও ছিলেন মার্সেলো।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








