সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি
স্পোর্টস ডেস্ক : ঢাকার সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫’ নানা আলোচনার মধ্য দিয়ে শেষ হলেও, সমাপনী দিনের অব্যবস্থাপনা পুরো আয়োজনকে ম্লান করে দিয়েছে।
আমন্ত্রণপত্র থাকা সত্ত্বেও অনেক ক্রীড়া সাংবাদিককে অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত রবিবার ও সোমবার (৯ ও ১০ নভেম্বর) এই কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে দেশের ৬৪ জেলা ও ৮টি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি এবং ক্রীড়া কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন, সোমবার, ছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি। কিন্তু বিশেষ এই দিনেই ঘটে বিপত্তি। আমন্ত্রিত অনেক সাংবাদিক ভেন্যুতে গেলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। এই ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সৃষ্ট এই অসন্তোষের পরিপ্রেক্ষিতে, আজ বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটি আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বাইরে এসে দেখলাম, আপনাদের যথাযথ সম্মান দেখানো হয়নি। এটি আমাদের ব্যর্থতা। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, এবং আমার পক্ষ থেকেও, আন্তরিকভাবে আমরা ক্ষমাপ্রার্থী।’
বিসিবি সভাপতি শুধু ক্ষমা চেয়েই থামেননি, এই ঘটনার কারণ খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। তিনি বলেন, ‘আপনাদের কথা দিচ্ছি, কোন বিভাগের ত্রুটিতে এই ব্যর্থতা ঘটেছে, তা তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ক্রিকেটের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকার কথাও স্বীকার করেন আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, ‘ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি অংশীদার হচ্ছেন আপনারা। ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন।’
তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা ভবিষ্যতেও ক্রিকেটের এই যাত্রার অংশ হয়ে থাকবেন।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








