নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক পদক জয়
স্পোর্টস ডেস্ক : শুরুতে কিছুটা ছন্দহীনতা, এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো। সবশেষে স্নায়ুচাপ সামলে থাইল্যান্ডকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে ৪০-৩১ পয়েন্টে জয়ী হয়ে সেমিফাইনালের টিকিট কাটার পাশাপাশি বিশ্বমঞ্চে নিজেদের প্রথম পদক নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ঢাকায় চলমান এই আসরের শুরু থেকেই পদক জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। সেই প্রত্যাশা বাস্তবে রূপ পাওয়ার পর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনন্দের বন্যা বয়ে যায়। জয়ের পরপরই গ্যালারিতে থাকা দর্শকদের করতালির জবাবে লাল-সবুজ পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।
ম্যাচের শুরুতে টস জিতে রেইড বেছে নেয় থাইল্যান্ড। প্রথম রেইডে থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট তুলে নিলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে শ্রাবণী মল্লিক দ্রুতই বোনাস ও টাচ পয়েন্ট এনে দিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান। এরপর রেইডার ও ডিফেন্ডারদের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মেবি চাকমা দলকে প্রথমবারের মতো লিড এনে দেন।
নবম মিনিটে ইনজুরির কারণে দলের নির্ভরযোগ্য রেইডার শ্রাবণী মল্লিক ম্যাট ছাড়লে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেই চাপ সামলে নেন বৃষ্টি বিশ্বাস। ১১-১১ সমতার সময় এক রেইডে দুইজনকে আউট করে দলকে এগিয়ে নেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে স্কোর ১৮-১৩ তে নিয়ে যায়। এ সময় রেইড ও ট্যাকল—উভয় বিভাগেই দারুণ আধিপত্য দেখায় বাংলাদেশ।
ম্যাচের শেষ ভাগে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩১-১৮ পয়েন্টে। শেষদিকে থাইল্যান্ড মরিয়া হয়ে লড়লেও কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪০-৩১ পয়েন্টের দাপুটে জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে পদক জয়ের উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ।
(ওএস/এএস/নভেম্বর ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








