হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
স্পোর্টস ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। এ উপলক্ষে বিসিবি ও আয়োজক কমিটি টেকনিক্যাল ও লজিস্টিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন করেছিল। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং জনসমাগমের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন হওয়ায় ওই সময় রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম হতে পারে এমন আশঙ্কা ছিল। এতে বড় পরিসরের কোনো আয়োজন নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হয়।
এই প্রেক্ষাপটে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারের উচ্চপর্যায়ের প্রয়োজনীয় অনুমোদন বা ‘সবুজ সংকেত’ পায়নি বিসিবি। পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং স্টেডিয়ামের আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে এমন উদ্বেগও উঠে আসে।
এর আগে ২০ ও ২৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিকল্প তারিখ নিয়েও আলোচনা হয়েছিল। তবে নিরাপত্তা ঝুঁকি ও জনসমাগম ব্যবস্থাপনার জটিলতার কারণে সেসব প্রস্তাবও বাতিল করা হয়।
সবকিছু বিবেচনায় নিয়ে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় বিপিএল ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি। তবে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের খেলা শুরু করতে কোনো বাধা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
(ওএস/এএস/ডিসেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








