সেমিফাইনালে থেমে গেল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের আসরে ফাইনালের খুব কাছে গিয়েও পথ হারিয়েছে। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
দুবাইয়ে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হয় অনেক দেরিতে।
নির্ধারিত ৫০ ওভারের বদলে দুই দলের জন্য ইনিংস নির্ধারিত হয় ২৭ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ২৪ রানে মাত্র চার বলের ব্যবধানে ফিরে যান দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার।
দ্রুত উইকেট হারানোর পর ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২৬ বলে ২০ রান করে আউট হন দলীয় ৫৫ রানে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটাররা কেউই ইনিংস লম্বা করতে পারেননি। সামিউন বশির এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও অপর প্রান্তে সঙ্গীর অভাবে চাপ সামলাতে ব্যর্থ হয় দল। শেষ পর্যন্ত ২৭তম ওভারের তৃতীয় বলে ১২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বশির ৩৭ বলে ৩৩ রান করেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে আব্দুল সুবহান ছিলেন সবচেয়ে সফল। তিনি শিকার করেন চারটি উইকেট। এছাড়া হুজাইফা আহসান নেন দুটি উইকেট।
১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ১ রানেই হামজা জাহুরকে ফিরিয়ে দেন ইকবাল হোসাইন ইমন। তবে এরপর দৃঢ়তা দেখান সামির মিনহাস ও উসমান খান। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান তারা।
উসমান খান ২৬ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৭ রান করে সামিউন বাশিরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে খেলেন সামির মিনহাস। তিনি ৫৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন। শেষ দিকে আহমেদ হুসাইন ১৪ বলে ১১ রানে অপরাজিত থেকে দলীয় সংগ্রহ এগিয়ে নেন।
বাংলাদেশের বোলিংয়ে ইকবাল হোসাইন ইমন ৫.৩ ওভারে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট। সামিউন বাশিরও ৩ ওভারে ১৭ রান খরচায় একটি উইকেট শিকার করেন।
এই জয়ের ফলে বাংলাদেশকে টপকে ফাইনালে উঠে গেছে পাকিস্তান। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ভারত পৌঁছে গেছে ফাইনালের মঞ্চে।
(ওএস/এএস/ডিসেম্বর ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








