বিদেশিদের আগমনে বিপিএলে প্রাণচাঞ্চল্য
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে দলগুলোর প্রস্তুতি এখন পুরোদমে। ম্যাচ ভেন্যুতে সবার আগে পৌঁছে অনুশীলন শুরু করেছে সিলেট টাইটান্স। নিজেদের হোম গ্রাউন্ডে ২১ ডিসেম্বর থেকেই প্রস্তুতি শুরু করা দলটি বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর দিক থেকেও এগিয়ে।
সর্বশেষ গতকাল রাতে সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির।
দলের ম্যানেজার রেজোয়ান কবীর সিদ্দিকী জানিয়েছেন, আজই দলে যোগ দেওয়ার কথা রয়েছে সালমান ইরশাদ, অ্যারন জোন্স ও সিয়াম আইয়ুবের। আমিরের উপস্থিতিতে আজ অনুশীলনে বাড়তি চনমনে ভাব দেখা যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ঢাকা ক্যাপিটালসও তাদের চার বিদেশি ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করার অপেক্ষায় রয়েছে। পাঁচ পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে আজ সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স।
তবে ট্রানজিট জটিলতার কারণে দেরি হলে তারা আগামীকাল সিলেট ক্যাম্পে যোগ দেবেন। শক্তিশালী দল হিসেবে বিবেচিত রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটাররা কাল থেকে অনুশীলনে নামবেন।
বিদেশি ক্রিকেটারদের আগমন শুরু হওয়ায় বিপিএলের উত্তাপ বাড়ছে বলে মনে করছেন কর্মকর্তারা। সীমিত সময়, বাজেট সংকট ও ফ্র্যাঞ্চাইজি নির্বাচনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই এই পর্যায়ে টুর্নামেন্টটি নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিরাপত্তাজনিত কারণে ঢাকায় ২৪ ডিসেম্বরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলেও ম্যাচের দিন দর্শকদের জন্য সীমিত পরিসরে সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, উদ্বোধনী দিনের দুই ম্যাচের প্রায় ৮০ শতাংশ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
নতুন নির্বাচিত বিসিবি কমিটি দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে বিপিএলের কার্যক্রম শুরু করে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিশেষ গুরুত্ব দিয়েছেন টুর্নামেন্টের ইন্টিগ্রিটি ইস্যুতে। ফিক্সিং প্রতিরোধে আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালের নেতৃত্বে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি মালিকদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টিগ্রিটি ইউনিটকে টেকনিক্যাল সহায়তা দেবে সিআইডি।
মাঠের প্রস্তুতিতেও ব্যস্ত দলগুলো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়া বাকি পাঁচ দল অনুশীলন শুরু করেছে। রাজশাহী ওয়ারিয়র্স বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের পর রংপুর রাইডার্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে। সিলেট টাইটান্স নিজেদের মধ্যে ম্যাচ পরিস্থিতির অনুশীলন করেছে। নোয়াখালী এক্সপ্রেস আজ ঢাকায় অনুশীলন করে আগামীকাল সিলেট যাবে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তারা চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে। আসরের প্রথম ম্যাচে খেলবে রাজশাহী ও সিলেট।
(ওএস/এএস/ডিসেম্বর ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








