ভারতের জাতীয় শিশু পুরস্কার পেতে যাচ্ছেন সূর্যবংশী
স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে একের পর এক রেকর্ড গড়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে সেই ধারাবাহিকতা থাকা সত্ত্বেও ভিজয় হাজারে ট্রফিতে বিহারের দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছে না দল। শুক্রবার রাঁচিতে যখন বিহার মাঠে নামছে, তখন ১৪ বছর বয়সী এই বিস্ময় বালক থাকছেন দিল্লিতে।
ভারতের সর্বোচ্চ শিশু-কিশোর সম্মান প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সূর্যবংশী।
এই সম্মাননা গ্রহণ করতেই দিল্লি গেছেন তিনি। শিশু ও কিশোরদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হয় এই রাষ্ট্রীয় পুরস্কার।
শুক্রবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সেখানেই সূর্যবংশীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
তার শৈশবের কোচ মানিশ ওঝা জানিয়েছেন, এই সম্মাননা গ্রহণের কারণেই বিহারের দ্বিতীয় ম্যাচে খেলছেন না সূর্যবংশী। অনুষ্ঠানের পরও আপাতত তিনি দলে ফিরছেন না। সামনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থাকায় ভারতের যুব দলের ক্যাম্পে যোগ দেবেন এই বাঁহাতি ওপেনার।
বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে বুধবার অরুণাচল প্রদেশের বিপক্ষে ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী।
মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানের রেকর্ড গড়েন তিনি। বয়স তখন ১৪ বছর ২৭২ দিন। একই ম্যাচে ৫৯ বলে দেড়শ পূর্ণ করে গড়েন দ্রুততম দেড়শ রানের বিশ্বরেকর্ডও।
রেকর্ড গড়া পারফরম্যান্স যেন এখন তার নিয়মিত সঙ্গী। সব ধরনের ক্রিকেটেই ধারাবাহিকভাবে নজর কাড়ছেন সূর্যবংশী।
গত বছর থেকেই ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে আলোচনায় আসেন তিনি। চলতি বছরটি তার জন্য রূপকথার মতো কেটেছে। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের নিলামে দল পাওয়া এই ব্যাটার গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। সাত ম্যাচে ২৫২ রান করেন ২০০ এর বেশি স্ট্রাইক রেটে।
আইপিএলের পর যুব ক্রিকেটে যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে সেঞ্চুরি করেন। ইংল্যান্ডে যুব ওয়ানডে সিরিজে ১৭৪ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেন।
এখন পর্যন্ত ১৫টি যুব ওয়ানডে খেলে তার মোট রান ৭৬৭, গড় ৫১ এর বেশি। স্ট্রাইক রেট প্রায় ১৫৯। কদিন আগে যুব এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪ ছক্কায় ৯৫ বলে ১৭১ রানের ইনিংসও খেলেন তিনি।
এ মাসের শুরুতে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও বিহারের হয়ে সেঞ্চুরি করেন সূর্যবংশী। বয়স কম হলেও ভারতীয় ক্রিকেটে তার উত্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
(ওএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








