না ফেরার দেশে ‘ফুটবলের পিকাসো’ খ্যাত রবার্টসন
স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডের সাবেক ফুটবলার ও নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি উইঙ্গার জন রবার্টসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। এক সময় নটিংহ্যাম ফরেস্টের সফল ম্যানেজার ব্রায়ান ক্লফ তাকে দলের খেলায় শিল্পীর সঙ্গে তুলনা করে ‘আমাদের খেলার একজন পিকাসো’ বলেছিলেন।
জন রবার্টসনের নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে নটিংহ্যাম ফরেস্টের ইউরোপীয় সাফল্যের ইতিহাসে।
১৯৮০ সালে ইউরোপীয় কাপের ফাইনালে জার্মান ক্লাব হামবুর্গকে হারিয়ে শিরোপা ধরে রাখে ফরেস্ট। সেই ফাইনালে ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেছিলেন রবার্টসন।
আন্তর্জাতিক ফুটবলেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ১৯৮১ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের জয়ে একমাত্র গোলটি করেছিলেন তিনি।
পরের বছর বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-২ ব্যবধানে জেতা ম্যাচে স্কটল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি আসে রবার্টসনের পা থেকে। ওই আসরে এটিই ছিল স্কটল্যান্ডের একমাত্র জয়।
স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে মোট ২৮টি ম্যাচ খেলেন জন রবার্টসন। গোল করেন ৮টি।
ক্লাব ক্যারিয়ারে তার সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে নটিংহ্যাম ফরেস্টে। ১৯৭০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৮৬ ম্যাচে মাঠে নেমে ৬১ গোল করেন এই বাঁ প্রান্তের খেলোয়াড়। ডার্বি কাউন্টির হয়ে খেলেছেন ৭২ ম্যাচ, সেখানে তার গোল সংখ্যা ৩। ডার্বিতে দুই মৌসুম কাটানোর পর ১৯৮৫ সালে আবার নটিংহ্যাম ফরেস্টে ফেরেন তিনি। তবে দ্বিতীয় দফায় আর আগের ফর্মে দেখা যায়নি তাকে।
ওই সময়ে মাত্র ১১টি ম্যাচ খেলেন তিনি।
খেলা ছাড়ার পরও ফুটবলের সঙ্গেই যুক্ত ছিলেন জন রবার্টসন। নটিংহ্যাম ফরেস্টের সাবেক সতীর্থ মার্টিন ওনিলের সহকারী কোচ হিসেবে কাজ করেন তিনি। এই দায়িত্বে থেকে ওয়াইকম্ব ওয়ান্ডারার্স, নরউইচ সিটি, লেস্টার সিটি, সেল্টিক ও অ্যাস্টন ভিলার মতো ক্লাবগুলোতে কোচিং করিয়েছেন।
তার মৃত্যুতে স্কটিশ ও ইংলিশ ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। নটিংহ্যাম ফরেস্ট ও স্কটল্যান্ড ফুটবলের ইতিহাসে জন রবার্টসন চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।
(ওএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








