১ হাজার গোল না করে থামবেন না, জানিয়ে দিলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক : হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে ক্রিস্টিয়ানো রোনালদোর দৌড় থামার কোনো লক্ষণ নেই। বয়স, লিগ কিংবা জায়গা বদল তাকে থামাতে পারছে না। বরং প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হচ্ছে তার আত্মবিশ্বাস। ফুটবল বিশ্বজুড়ে ভক্ত থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই হিসাব মিলিয়ে দেখছেন, আর কত দূরে সেই হাজার গোলের স্বপ্ন।
গত শনিবার সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে জোড়া গোল করেন রোনালদো। তাতে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬-তে। হাজার গোলের কথা প্রথম প্রকাশ্যে বলার সময় অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তবে ৪০ পেরিয়েও যে ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন, তাতে সেই সন্দেহ অনেকটাই কেটে গেছে।
চলতি মৌসুমে সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১২ গোল করেছেন রোনালদো। সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী বছর ৪১ বছর বয়সেও পর্তুগালের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে তাকে বিশ্বকাপে।
এই বয়সে নিজেকে ধরে রাখা সহজ নয়। কিন্তু রোনালদোর প্রেরণা এখনও অটুট। দুবাইয়ে রোববার গ্লোব সকার অ্যাওয়ার্ডে টানা দ্বিতীয়বার ‘বেস্ট মিডল ইস্ট প্লেয়ার’ পুরস্কার জয়ের পর তিনি আবারও জানিয়ে দিলেন নিজের লক্ষ্য।
সিআরসেভেন বলেন, ‘খেলা চালিয়ে যাওয়া কঠিন, তবে আমি উজ্জীবিত। আমার তাড়না এখনও তীব্র এবং খেলা চালিয়ে যেতে চাই। মধ্য প্রাচ্যে খেলছি নাকি ইউরোপে বা কোথায়, এটা কোনো ব্যাপার নয়। আমি সবসময় ফুটবল খেলতে উপভোগ করি এবং সামনে ছুটতে চাই।’
হাজার গোলের লক্ষ্য নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথাও স্পষ্ট করে বলেন এই পর্তুগিজ মহাতারকা, ‘আপনারা জানেন আমার লক্ষ্য কোনটি। আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যাটিতে (১ হাজার গোল) পৌঁছেতে চাই, যেটির কথা আপনারা সবাই জানেন। সেই মাইলফলকে আমি নিশ্চিতভাবেই পৌঁছব, যদি চোট-টোট না হয়।’
পুরস্কার জয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে একই প্রত্যয়ের কথা জানান রোনালদো, ‘স্পেশাল একটি মুহূর্ত দিয়ে শেষ হচ্ছে বছর। লক্ষ্য অর্জনে একই তাড়না, নিবেদন ও ক্ষুধা নিয়ে এগিয়ে যাব। এ বছর যারা আমার পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।’
(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








