খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ফুটবলের সব ম্যাচ স্থগিত
স্পোর্টস ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। দেশের শীর্ষ এই রাজনীতিকের মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। তার ইন্তেকালে দেশের ক্রীড়াঙ্গনও কার্যত স্থবির হয়ে পড়েছে।
আজ ক্রিকেট ও ফুটবলের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের ক্রীড়া অঙ্গনেও শোকের আবহ বিরাজ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজকের নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করেছে। সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ দুটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শোকসন্তপ্ত পরিস্থিতির কারণে সেগুলো আর মাঠে গড়াচ্ছে না।
বিসিবি জানিয়েছে, প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ম্যাচগুলো স্থগিত রাখা হয়েছে। পুনঃনির্ধারিত সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
একইভাবে ফুটবল অঙ্গনেও দিনের সব খেলা স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ ফেডারেশন কাপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
একটি ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হওয়ার কথা ছিল পিডব্লিউডির এবং অন্য ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে খেলতে নামার কথা ছিল আবাহনীর। শোকের কারণে এই ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে।
এ ছাড়া নারী ফুটবল লিগে আজ তিনটি ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও সেগুলোও স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি নোয়াখালীতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগের ফাইনাল ম্যাচও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে নতুন তারিখ সর্বসম্মতিক্রমে নির্ধারণ করে পরে প্রকাশ করা হবে।
দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে আজ স্থবির হয়ে পড়েছে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গন।
(ওএস/এএস/ডিসেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








