বিশ্বকাপ ট্রফি এখন রিয়াদে, অপেক্ষায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি আবারও বিশ্বভ্রমণে নেমেছে। সেই সফরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপের অরিজিনাল ট্রফি বর্তমানে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। গতকাল শনিবার বিশ্বভ্রমণের ধারাবাহিকতায় সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছায় বহুল প্রতীক্ষিত এই ট্রফি।
রিয়াদে পৌঁছানোর পর সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ট্রফিটির সঙ্গে ছবি তোলেন। উল্লেখযোগ্য বিষয় হলো- ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব। ফলে দেশটির জন্য এই ট্রফি সফর বিশেষ তাৎপর্য বহন করছে।
এদিকে, ট্রফিটি বাংলাদেশে আসার অপেক্ষায় অধীর হয়ে আছেন দেশের লাখো ফুটবলপ্রেমী। বিশ্বভ্রমণের অংশ হিসেবে চতুর্থবারের মতো আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলভক্তরা একেবারে কাছ থেকে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেখার সুযোগ পাবেন।
এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। এছাড়া ২০১৩ ও ২০০২ সালেও কোকা-কোলার উদ্যোগে ট্রফিটি বাংলাদেশ সফর করেছিল।
সৌদি আরব সফর শেষ করে বাংলাদেশে আসার আগে ফিফা বিশ্বকাপ ট্রফি যাবে মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ভারত।
ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এবারের বিশ্বকাপে অংশ নেবে আরও বেশি দল এবং অনুষ্ঠিত হবে আরও বেশি ম্যাচ। সেই সঙ্গে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য থাকবে ব্যাপক উদযাপনের সুযোগ।
এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি সফর করছে ৩০টি ফিফা সদস্য দেশে। প্রায় ১৫০ দিনের সফরে ৭৫টি স্থানে প্রদর্শিত হবে এই ট্রফি। এতে করে একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন লাখো ফুটবলভক্ত।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা ট্রফি দেখার টিকিট এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ জিততে পারবেন। ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করে অংশ নেওয়া যাবে এই ক্যাম্পেইনে। অফারটি শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে, যা চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
উল্লেখ্য, ফিফার সঙ্গে কোকা-কোলার অংশীদারিত্ব দীর্ঘদিনের। ১৯৭৬ সাল থেকে ফিফার সঙ্গে যুক্ত কোকা-কোলা এবং ১৯৭৮ সাল থেকে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর হিসেবে কাজ করছে। বিশ্বকাপ ট্রফি ট্যুর আয়োজনের একমাত্র অধিকার কোকা-কোলারই রয়েছে।
(ওএস/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- মেয়ে মানুষ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








