পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসি, বাংলাদেশ ও পাকিস্তানের নাটকীয়তা থামছেই না। বাংলাদেশের বাদ পড়া দিয়ে শুরু হওয়া এই নাটক নতুন মোড় নিতে পারে পাকিস্তানের সিদ্ধান্তে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের আবারও টুর্নামেন্টে ফেরানোর সুযোগ তৈরি হতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দিকনির্দেশনা নিতে।
বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা থাকলেও নকভি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার। ফলে স্কোয়াড ঘোষণা হলেও পাকিস্তানের অংশগ্রহণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এই অনিশ্চয়তার মধ্যেই আইসিসি নাকি পাকিস্তানকে সতর্ক করেছে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। একই সঙ্গে আইসিসির অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে নতুন একটি সম্ভাবনার কথা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে যায়, তাহলে গ্রুপ ‘এ’-তে তাদের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
প্রতিবেদনে আইসিসির এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে গ্রুপ এ-তে নেওয়া হবে এবং বিসিবির আগের দাবির আলোকে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব হবে। এতে বড় ধরনের লজিস্টিক সমস্যাও হবে না।’
এই ক্ষেত্রে বাংলাদেশের ফেরা হবে পাকিস্তানের জায়গা শূন্য হওয়ায়, আইসিসির আগের সিদ্ধান্ত বদলানোর কারণে নয়।
আইসিসি আগেই জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত না করায় এবং বোর্ড সভায় ১৪-২ ভোটে বিপক্ষে রায় যাওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে পাকিস্তান পুরোপুরি সরে দাঁড়ানো ছাড়াও অন্য কিছু বিকল্প ভাবছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রতীকী প্রতিবাদ। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার কথাও আলোচনায় আছে। ভারত ম্যাচটি বর্জনের বিষয়টিও আলোচনায় থাকলেও, তাতে আইসিসি ও বিসিসিআইয়ের সঙ্গে আগেই হওয়া ‘হাইব্রিড মডেল’ চুক্তি লঙ্ঘিত হবে এবং বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে পিসিবি।
সব মিলিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। সেই সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধ্যায় সত্যিই শেষ, নাকি নতুন করে ফেরার আরেকটি সুযোগ সামনে আসছে।
(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের সম্মাননা
- আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই
- ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল : শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু
- ‘ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে’
- ‘স্থল অভিযান হলে শত্রুসেনাদের কেউ যেন জীবিত না ফেরে’
- ‘ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে তৈরি সম্পর্ক আগামীতেও থাকবে’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
- অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি
- শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- 'আ'লীগের নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ রেডক্রস সোসাইটির জন্ম হয়'
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ ও বিপন্ন মানবতার আর্তনাদ
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
-1.gif)








