দুই মাস পর বদলে গেল ফল, নতুন আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো
স্পোর্টস ডেস্ক : আফ্রিকান নেশন্স কাপের বহুল আলোচিত ফাইনালের ফল দুই মাস পর পাল্টে দিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। প্রথমে জয়ী ঘোষিত হওয়া সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময় বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সিএএফ জানায়, ওই ম্যাচে সেনেগাল দল মাঠ ত্যাগ করেছিল, যা ‘ম্যাচ বর্জন’ হিসেবে বিবেচিত হয়েছে। ফলে ফলাফল ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে নির্ধারণ করা হয়েছে।
গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের শুরুতে পাপ গেয়ির গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছিল সেনেগাল।
তবে ম্যাচের শেষ দিকে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত পরিস্থিতিকে জটিল করে তোলে। যোগ করা সময়ে ইদ্রিসা গেয়ির হেড পোস্টে লেগে ফেরত এলে ইসমাইল সার বল জালে পাঠালেও তার আগে ফাউলের বাঁশি বাজান রেফারি।
সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে।
এরপর ম্যাচের একেবারে শেষভাগে কর্নার থেকে আসা বলে বক্সে পড়ে যান মরক্কোর ব্রাহিম দিয়াস। ভিএআরের সহায়তায় ঘটনাটি পুনরায় দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে সিদ্ধান্ত জানানোর সময় সাইডলাইনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এরই মধ্যে সেনেগাল কোচ পাপ চাও তার খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন। প্রায় ১৭ মিনিট খেলা বন্ধ থাকার পর তারা আবার মাঠে ফিরলেও ম্যাচের পরিবেশ স্বাভাবিক ছিল না। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দিয়াস।
এরপর ম্যাচের ৯৪তম মিনিটে গেয়ির পাস থেকে গোল করে সেনেগালের জয় নিশ্চিত করেছিলেন পাপ গেয়ি। তবে সেই গোল আর ইতিহাসে ‘জয়সূচক’ হিসেবে থাকছে না।
ম্যাচের ঘটনার পর আনুষ্ঠানিকভাবে আপিল করে মরক্কো ফুটবল ফেডারেশন। সেই আপিলের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সিএএফ।
ফলে ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতল মরক্কো, যা তাদের ইতিহাসে দ্বিতীয়। অন্যদিকে, দ্বিতীয়বার ট্রফি জয়ের স্বাদ পেলেও তা ধরে রাখতে পারল না সেনেগাল। ২০২১ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
(ওএস/এএস/মার্চ ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন ফার্মার্স কার্ড, পহেলা বৈশাখে উদ্বোধন
- দুই মাস পর বদলে গেল ফল, নতুন আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো
- ট্রেলার দেখে দর্শক বলছে, ‘দম’কে ঠেকানো যাবে না!
- ‘সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
- কালুখালীতে অবৈধভাবে ভিজিএফের চাল ক্রয় ও মজুদ এর দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
- ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা’
- ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
- যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








