ইরান বিশ্বকাপ খেলতে পারবে, তবে আইআরজিসি সংশ্লিষ্টরা নিষিদ্ধ
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের জাতীয় দলের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, খেলোয়াড়রা এলেও তাদের সাথে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চলতি বছরের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিশেষ করে ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে নির্ধারিত থাকায় এই সংকট ঘনীভূত হয়।
এই বিষয়ে রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে বলেনি যে তারা আসতে পারবে না। সমস্যা অ্যাথলেটদের নিয়ে নয়, সমস্যা হলো তাদের সঙ্গে আসতে চাওয়া সেই ব্যক্তিদের নিয়ে যাদের সঙ্গে আইআরজিসির যোগসূত্র রয়েছে।
’
যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। রুবিও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তারা একঝাঁক আইআরজিসি সন্ত্রাসীকে সাংবাদিক বা ট্রেইনার সাজিয়ে আমাদের দেশে নিয়ে আসতে পারে না।
’
তবে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন যে, তার প্রশাসন অ্যাথলেটদের ওপর কোনো প্রভাব ফেলতে চায় না।
এদিকে, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া ইতালিকে ইরানের পরিবর্তে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব উঠে এসেছে। গ্লোবাল রিলেশনস বিষয়ক মার্কিন দূত পাওলো জাম্পোলি এই প্রস্তাবটি ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে দিয়েছেন।
তবে ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, ‘মাঠের লড়াইয়েই যোগ্যতা অর্জন করতে হয়।’
অন্যদিকে দেশটির অর্থমন্ত্রী বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
যুদ্ধ শুরু হওয়ার পর ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার অনুরোধ করলেও ফিফা তা নাকচ করে দেয়। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ক্রীড়া মন্ত্রণালয় খেলোয়াড়দের অংশগ্রহণের সব ব্যবস্থা নিশ্চিত করেছে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, তারা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় আছেন।
(ওএস/এএস/এপ্রিল ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ
- ‘বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে’
- ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় মামলা
- কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে ভেলাফা পাড়া বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন
- পলাশবাড়ীতে মিথ্যা মামলার অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ তিন কর্মকর্তা বরখাস্ত
- বাংলা গজলে নতুন চমক, রুনা লায়লার সঙ্গে গাইলেন বাপ্পা মজুমদার
- ইরান বিশ্বকাপ খেলতে পারবে, তবে আইআরজিসি সংশ্লিষ্টরা নিষিদ্ধ
- অসহায় পাখির পাশে দাঁড়িয়ে মানবতার উদাহরণ গড়লেন সুমন শেখ
- ‘নির্বাচিত হয়েই বিএনপি গণভোটকে অস্বীকার করেছে’
- হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি
- মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস, উচ্চ ঝুঁকিতে ১৩ জেলা
- ‘মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর’
- ‘আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা’
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- ‘বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা’
- গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
- ‘প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়’
- ‘বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে’
- ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ
- একটি ক্ষুদ্র পুরাতন গল্প
- ভালুক ও মৌমাছির গল্প
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- পীযূষ সিকদার’র কবিতা
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ইরান বিশ্বকাপ খেলতে পারবে, তবে আইআরজিসি সংশ্লিষ্টরা নিষিদ্ধ
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
-1.gif)








