ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক : দুইবার এগিয়ে গিয়েও প্রথমার্ধে স্বস্তি পায়নি ইংল্যান্ড। বিরতিতে ম্যাচ ছিল ২-২ সমতায়। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। জুড বেলিংহ্যাম ও মার্কাস র্যাশফোর্ডের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ইংল্যান্ড।
ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে গ্রুপ ‘এল’-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। দলটির হয়ে হ্যারি কেইন করেছেন জোড়া গোল।
বেলিংহ্যাম ও বদলি নামা র্যাশফোর্ড একটি করে গোল করেন। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন মার্টিন বাতুরিনা ও পেতার মুসা।
ম্যাচের শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিল ইংল্যান্ড। নিজেদের রক্ষণ থেকে খেলা গড়তে গিয়ে চাপের মুখে পড়ে তারা। দ্বিতীয় মিনিটেই কর্নার পায় ক্রোয়েশিয়া। তবে সেখান থেকে গোল আসেনি।
তবে ইংল্যান্ড এগিয়ে যায় ১২ মিনিটে। তার আগে আসে নাটকীয় পেনাল্টি। কর্নারের আগে বল হারান লুকা মদরিচ। এরপর বক্সে ননি মাদুয়েকেকে ফাউল করেন ক্রোয়েশিয়া অধিনায়ক। স্পটকিকে প্রথমবার কেইনের শট ঠেকিয়ে দেন দমিনিক লিভাকোভিচ। কিন্তু ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা আগেভাগে বক্সে ঢুকে পড়ায় পেনাল্টি আবার নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয়বার আর ভুল করেননি কেইন।
গোলের পর ইংল্যান্ডের খেলায় গতি বাড়ে। ডান প্রান্তে মাদুয়েকে বারবার জায়গা তৈরি করছিলেন। ৩১ মিনিটে জুড বেলিংহ্যামের পাস থেকে কেইন বল দেন মাদুয়েকের দিকে। তার নিচু ক্রস বিপজ্জনক হলেও শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার রক্ষণ সামলে নেয়।
৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। মাঝমাঠে বল জিতে আক্রমণ গড়ে তারা। পেতার সুচিচ বক্সে ঢুকে বল দেন বাতুরিনাকে। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন এই মিডফিল্ডার। জর্ডান পিকফোর্ড হাত লাগালেও বল ঠেকাতে পারেননি।
সমতা ফেরার ছয় মিনিট পর আবার এগিয়ে যায় ইংল্যান্ড। ৪২ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে নিচু হয়ে হেড করেন কেইন। বল যায় লিভাকোভিচের ফাঁকা রাখা কোণে। এই গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে গ্যারি লিনেকারের গোলের রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি।
তবে প্রথমার্ধের শেষটা রাঙায় ক্রোয়েশিয়া। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইভান পেরিশিচের হেড পেয়ে কাছ থেকে গোল করেন মুসা। প্রথমে অফসাইডের সন্দেহ থাকলেও রিপ্লেতে দেখা যায় এজরি কনসার পা তাকে অনসাইডে রেখেছিল। ২-২ সমতায় বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে একেবারে বদলে যায় ইংল্যান্ডের খেলা। গতি, চাপ ও আক্রমণের ধার, সবকিছুতেই এগিয়ে যায় টমাস টুখেলের দল। যার ফল পায় শুরুতেই।
৪৭ মিনিটে ইলিয়ট অ্যান্ডারসনের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢোকেন বেলিংহ্যাম। সামনে এগিয়ে ঠান্ডা মাথায় নিচু শটে বল পাঠান দূরের পোস্টে। আবারও এগিয়ে যায় ইংল্যান্ড।
গোলের পর আরও চাপ বাড়ায় ইংল্যান্ড। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে বেলিংহ্যামের শট ঠেকান লিভাকোভিচ। কর্নার থেকে নিকো ও’রাইলির হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৫২ মিনিটে রাইসও দূরের কোণে শট নিতে চেষ্টা করেন, কিন্তু সেটিও গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।
৫৬ মিনিটে আবার বড় সুযোগ পায় ইংল্যান্ড। ও’রাইলির শক্তিশালী হেড ঠেকান লিভাকোভিচ। ফিরতি বলে অ্যান্থনি গর্ডনের সামনে সুযোগ ছিল, কিন্তু ঠিকমতো হেড করতে পারেননি তিনি। পরে গোলমুখে জটলার মধ্যেও কোনোভাবে বল ক্লিয়ার করে ক্রোয়েশিয়া।
ইংল্যান্ডের চাপ সামলাতে ৫৮ মিনিটে মদ্রিচকে তুলে মাতেও কোভাচিচকে নামায় ক্রোয়েশিয়া। অভিজ্ঞ মিডফিল্ডারের জন্য ম্যাচটি সহজ ছিল না। প্রথমার্ধেই পেনাল্টির ঘটনায় তার ভুল বড় প্রভাব ফেলেছিল।
এরপর কিছুটা সময় ম্যাচের গতি কমে আসে। ৭২ মিনিটে তিন পরিবর্তন আনে ইংল্যান্ড। গর্ডন, মাদুয়েকে ও রাইসের জায়গায় নামেন র্যাশফোর্ড, বুকায়ো সাকা ও মরগান রজার্স।
শেষ দিকে আবার সুযোগ পেতে শুরু করে ক্রোয়েশিয়া। ৭৬ মিনিটে ডান দিক থেকে ভেতরে ঢুকে শট নেন মারিও পাশালিচ। পিকফোর্ড সেটি ঠেকিয়ে দেন। ৭৮ মিনিটে ইংল্যান্ডের রক্ষণে কিছুটা ফাঁকও দেখা যাচ্ছিল, তবে ক্রোয়েশিয়া তা কাজে লাগাতে পারেনি।
৮০ মিনিটে বেলিংহ্যামকে তুলে ডিজেড স্পেন্সকে নামায় ইংল্যান্ড। অন্যদিকে ক্রোয়েশিয়া নামায় নিকোলা ভ্লাসিচ ও আন্দ্রেই ক্রামারিচকে। তবে গোলের দেখা পায় ইংল্যান্ডই।
৮৫ মিনিটে ম্যাচের ফল প্রায় নিশ্চিত করে দেন র্যাশফোর্ড। বদলি নামা এই ফরোয়ার্ড বক্সের ভেতর ভালো জায়গা বানিয়ে ঠান্ডা মাথায় শট নেন। বল জালে গেলে ইংল্যান্ড এগিয়ে যায় ৪-২ ব্যবধানে।
যোগ করা সময় ছিল পঞ্চম মিনিটে ক্রোয়েশিয়া ব্যবধান কমানোর বড় সুযোগ পেয়েছিল। কর্নারের পর বল পেয়ে যান ইয়োশকো ভারদিওল। কিন্তু গোললাইন বরাবর স্লাইড করে শরীর দিয়ে ব্লক করেন কেইন।
শেষ পর্যন্ত আর গোল হয়নি। ছয় গোলের রোমাঞ্চে জয় নিয়ে বিশ্বকাপ শুরু করল ইংল্যান্ড।
(ওএস/এএস/জুন ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সরকারি ইঙ্গিতে পলাশবাড়ীতে সুউচ্চ রামমূর্তি প্রতিষ্ঠার কাজ বন্ধ, রামে এত ভয়!
- রাজবাড়ী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা
- কানাইপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো একজনের
- ন্যায়বিচার হারালে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না
- বেগম খালেদা রব্বানীকে দেখে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী
- ষ্টেডিয়ামে বসে বিশ্বকাপ খেলা দেখার মজাই আলাদা
- এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার
- সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
- শিশুর ভবিষ্যৎ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি
- ভাইরাল লাইলী বাউলকে ৩ লাখ টাকা দিলেন সংস্কৃতি মন্ত্রী
- ‘পদ্মা সেতুর পিলারের পাশে মাটি কাটা ঝুঁকিপূর্ণ নয়’
- ‘শিক্ষাই জাতিকে বিশ্বশক্তিতে পরিণত করে’
- ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
- গোপালগঞ্জে ১২৬ নারী পেল ফ্যামিলী কার্ড
- সাগর-রুনি হত্যা : ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
- ফরিদপুরে অর্থনৈতিক শুমারি সংক্রান্ত সেমিনার
- ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে’
- আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
- সোনার দাম ভরিতে কমলো ৯০১৩ টাকা
- ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের
- দেশত্যাগী পূর্ব পাকিস্তানীদের ফিরে আসতে বলেন ইয়াহিয়া
- ৩ দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ২৫ জনের চিকিৎসা
- সালথায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ ও প্রশিক্ষণ
- শূন্যরেখায় ৯৬ ঘণ্টা ধরে ৯ বাংলাভাষীর মানবেতর জীবন
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- ধানে ভরপুর ভৈরবের মোকাম, দাম নিয়ে হতাশ কৃষক-ব্যবসায়ীরা
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







