টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের ইতিহাস নতুন করে লিখল মিসর। ডালাস স্টেডিয়ামে নাটকীয়তায় ঠাসা এক ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফারাওরা।
১৯৩৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নেমেছিল মিসর, আর তাতেই বাজিমাত করল মোহামেদ সালাহর দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিসর।
ফলও আসে হাতেনাতে। খেলার ১৩ মিনিটেই এক পরিকল্পিত আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন ইমান আশুর।
একটি ফ্রি-কিক থেকে মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও, ফিরতি বলে নিখুঁত হেডে জাল খুঁজে নেন তিনি।
প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিসর।
বিরতির ঠিক পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ওমর মারমুশ। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। মিসরের এই ভুলের খেসারত দিতে হয় ৫৫ মিনিটে। ফ্রি–কিক থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। এই আত্মঘাতী গোলে ম্যাচে ১–১ সমতা ফেরায় অস্ট্রেলিয়া।
ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে, যোগ করা সময়ে মিসরের একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও কোনো দল গোল করতে না পারলে টাইব্রেকারের কথা মাথায় রেখে এক কৌশলগত চাল চালেন অস্ট্রেলিয়ার কোচ। প্যাট্রিক বিচকে তুলে নিয়ে মাঠে নামানো হয় অভিজ্ঞ গোলরক্ষক ম্যাথু রায়ানকে। তবে কোচের সেই বাজি কাজে আসেনি।
১২০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকারের ভাগ্য পরীক্ষা। চতুর্থ শটেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যাওয়ায় পঞ্চম শটের আর প্রয়োজন হয়নি।
টাইব্রেকারে ৪–২ ব্যবধানের এই মহাকাব্যিক জয়ে নতুন ইতিহাস গড়ে মাঠ ছাড়ে মিসর।
(ওএস/এএস/জুলাই ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘প্রতিশোধ নয়, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে’
- ‘বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে’
- টিকটকে কমেন্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- তুরস্ক–বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্বোধন
- নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা
- ‘যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি সমৃদ্ধি নিয়ে আসবে’
- শেষ ষোলোর লড়াইয়ে কে কার মুখোমুখি
- টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর
- চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা
- সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত
- ‘মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়’
- শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে ডিবি
- আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
- শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- রংপুরের গড্ডিমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আটক
- ‘খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে’
- হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি
- লৌহজংয়ে মাদকের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি
- সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন
- সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
- শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয়
- নড়াইলে আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- রামগরুড়ের ছানা
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
০৪ জুলাই ২০২৬
- শেষ ষোলোর লড়াইয়ে কে কার মুখোমুখি
- টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর
- শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-1.gif)







