‘এত বড় সাফল্য আর পাব কি না জানি না’
স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে এক ভগ্নপ্রায় আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়েছিলেন লিওনেল স্কালোনি। সেই থেকে শুরু হয়েছিল এক মহাকাব্যিক যাত্রা।
তার অধীনেই আলবিসেলেস্তেরা ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০২১ কোপা আমেরিকা জেতে, এরপর ২০২২ ফিনালিসিমা এবং ঐতিহাসিক কাতার বিশ্বকাপ জয় করে। এমনকি ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দলকে নিয়ে আসলেও শেষরক্ষা হয়নি।
টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলা এই কোচের হাত ধরেই আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের রাজসিংহাসনে ফিরেছিল। তবে স্পেনের কাছে ১-০ গোলে ফাইনাল হারের পর সেই সোনালী অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ভবিষ্যতের ওপর এক বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচের পদে নিজের ধারাবাহিকতা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি জানান, বর্তমানে চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে থাকায় তিনি নতুন করে ভাবছেন।
অশ্রুসিক্ত চোখে স্কালোনি বলেন, ‘আমি লিওর (মেসি) সঙ্গে এ নিয়ে কথা বলিনি। তবে আমি প্রেসিডেন্টের সাথে কথা বলব। আমার মনে একটি পরিকল্পনা আছে আমি কী করতে চাই। আমি এই চুক্তির মেয়াদ পূর্ণ করব, তারপর দেখা যাবে কী হয়। সত্যি বলতে, আমার এখন গভীরভাবে ভাবা দরকার, কারণ আমি জানি না এরপর এত বড় কিছু (সাফল্য) আর অর্জন করা সম্ভব কি না। হয়তো আমাদের বসতে হবে। আমাকে এমন এক সুযোগ দেওয়ার জন্য এবং এই অবস্থানে নিয়ে আসার জন্য আমি প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞ।’
কথা বলার সময় বারবার কান্নায় তার কণ্ঠ বুজে আসছিল। নিজেকে সামলে নিয়ে স্কালোনি আরও বলেন, ‘বর্তমানে আমি যে জায়গায় আছি, সেটি আমাদের সবার জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। কোচিং স্টাফ এবং খেলোয়াড় হিসেবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। তাই এখন সময় নিয়ে চিন্তা করাটাই হবে সঠিক সিদ্ধান্ত। এই জায়গাটি সত্যিই অসাধারণ, এটি আমার জীবনের এমন এক স্বপ্ন যা আমি কখনো কল্পনাও করিনি।’
বিশ্বজয়ী এই কোচের এমন আবেগঘন মন্তব্য আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে বিষাদের ছায়া নামিয়ে এনেছে। স্কালোনি কি তবে হারের গ্লানি নিয়েই বিদায় নিতে চাইছেন, না কি নতুন কোনো চ্যালেঞ্জের জন্য বিরতি নিচ্ছেন? সেই উত্তর এখন সময়ের অপেক্ষায়।
(ওএস/এএস/জুলাই ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








