‘অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়ে ফিরবে’
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে পাওয়া এই সাফল্যে দুই ম্যাচের সিরিজে এগিয়ে থেকে শেষ টেস্টের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাস বেড়েছে দলের, তবে প্রতিপক্ষকে নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না প্রধান কোচ ফিল সিমন্স।
বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডারউইনের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসের কথা জানান সিমন্স। তার মতে, টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বাড়ে।
সিমন্স বলেন, ‘আসলে টেস্ট ম্যাচ জিতলে তো কিছু আত্মবিশ্বাস পাবেনই। আমরা ভালো খেলেছি। ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছি। ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে।’
ডারউইনের জয়টি নিজের কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয় বলেও মনে করছেন বাংলাদেশ কোচ। সিমন্সের ভাষায়, ‘অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল। তবে টেস্ট ক্রিকেটই সেরা।’
জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের প্রস্তুতিতে বড় কোনো পরিবর্তন আনেননি বলেও জানিয়েছেন সিমন্স। বরং ধারাবাহিকভাবে অনুশীলন ও প্রস্তুতির ওপরই আস্থা রেখেছিলেন তিনি।
সিমন্স বলেন, ‘আসলে অনুশীলন সেশনগুলো তো আমি দেখি। ৩ দিনের প্রস্তুতি ম্যাচের সময় আমাদের অনুশীলন, টেস্ট ম্যাচের আগের অনুশীলন সবকিছুই আমার দেখা। আমাদের কাজ আসলে কখনই পরিবর্তন হয়নি। যদিও আমরা (প্রস্ততি ম্যাচে) ৫৪ রানে অলআউট হয়েছি, আমাদের কাজে কোনো বদল আসেনি। এগুলোই আসলে আমাকে আত্মবিশ্বাস এনে দেয়। আমাকে বিশ্বাস দেয় যে, তারা ভালো কিছু করতে চায়। ফলে কোনো না কোনো সময়ে (সাফল্য) ধরা দেবেই।’
তবে এক ম্যাচ জিতেই অস্ট্রেলিয়াকে আবার সহজে হারানো যাবে, ভাবার সুযোগ নেই বলে সতর্ক করেছেন সিমন্স। তার ধারণা, ম্যাকাইয়ে আরও শক্তিশালী অস্ট্রেলিয়াকে দেখতে পারে বাংলাদেশ। তাই প্রথম টেস্টের পারফরম্যান্স ধরে রাখার পাশাপাশি কিছু জায়গায় উন্নতির তাগিদ দিয়েছেন তিনি।
বাংলাদেশ কোচ বলেন, ‘আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে আমাদের দিকে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি ১ শতাংশ উন্নতিও করতে পারি কিছু বিভাগে, তাহলে নিশ্চিত করতে হবে যে, আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি, অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে।’
(ওএস/এএস/আগস্ট ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, কাটছে না ধোঁয়াশা
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা
- ‘অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়ে ফিরবে’
- অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান
- ডলারের দাম আরও কমেছে
- ‘ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের অব্যবস্থাপনা দুই এক মাসে দূর করা সম্ভব নয়’
- রাষ্ট্রপতির শপথ ঘিরে আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ
- সুন্দরবনে মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়
- দিনাজপুরে নদীতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, ৪ সহপাঠী আটক
- কালিগঞ্জের এআই ক্লিনিকে ডাঃ তানিয়ার ভুল সিজারে রোগী সাবিনার মৃত্যু
- পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘১০ টাকায়’ সিম কিনে প্রতারণার ফাঁদে আসমা!
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট
- রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
- মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে নিখোঁজ অনন্তের সন্ধান চেয়েছেন সহপাঠিরা
- সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা
- সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ
- সাতক্ষীরায় পুলিশের উপস্থিতিতে বিএনপির তিন নেতা-কর্মীর চাঁদা আদায়, গ্রেপ্তার ১
- শিক্ষার্থী চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ কর্মশালার আয়োজন
- যে রক্তের দাগ মোছেনি : ২১শে আগস্ট থেকে ২০২৪’র রক্তাক্ত পরিক্রমা
- কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার কালিগঞ্জের সাজু ও রেবতীর মৃত্যু
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- ‘অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়ে ফিরবে’
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- তাড়াশে বিগ্রেডিয়ার জেনারেল নজরুল হাসানের গণসংযোগ শুরু
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
-1.gif)








