‘ব্যালন ডি’অরের মতো পুরস্কারের জন্য বিবেচিত হওয়াটাও গর্বের’
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের জার্সিতে রেকর্ডের পাতায় আরো একবার নিজের নাম লিখিয়েছেন হ্যারি কেইন। চেকিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক। একই রাতে জাতীয় দলের হয়ে ১২৫তম ম্যাচ খেলে পিটার শিলটনের রেকর্ডে ভাগ বসিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। দেশের হয়ে তার গোলসংখ্যাও এখন ৯১।
ওয়েম্বলিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইংল্যান্ড। ২৭ মিনিটে ভ্লাদিমির কাউফালের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধে কেইনের জোড়া গোলে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। টানা তৃতীয় জয়ে নেশন্স লিগের আগামী মার্চের কোয়ার্টার-ফাইনালের পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।
রেকর্ডের রাতে নিজের অনুভূতি জানাতে গিয়ে কেইন জানিয়েছেন, ইংল্যান্ডের হয়ে খেলাটাই তার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা।
কেইন বলেন, এটা আমার কল্পনারও বাইরে ছিল। শিলটনের সঙ্গে ১২৫ ম্যাচের মাইলফলকে পৌঁছানোটা পরম সৌভাগ্যের। আমি ইংল্যান্ডের প্রতিটি ক্যাম্পে আসতে ভালোবাসি, প্রতিটি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করতে এবং নিজের সেরাটা দিতে ভালোবাসি। এটা শুধু আমার বিষয় নয়, পুরো দলের বিষয়। এমন একটি ম্যাচে একাধিক গোল করে দলকে জিততে সাহায্য করতে পারাটা দারুণ। বলা যায়, এটি ছিল একেবারে নিখুঁত একটি রাত।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত স্বীকৃতির আলোচনাতেও আছেন কেইন। আগামী ২৬ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অরজয়ীর নাম। ভোটপর্ব ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় সাবেক তারকা ফুটবলারদের পছন্দের তালিকা নিয়েও শুরু হয়েছে আলোচনা। কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন ও লিওনেল মেসিকে ঘিরে চলছে বিশেষ আলোচনা।
এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় কেইনের পাশাপাশি রয়েছেন গতবারের বিজয়ী উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়রসহ আরো বেশ কয়েকজন তারকা।
ব্যালন ডি’অরের দৌড়ে নিজের নাম থাকাকে গর্বের বিষয় হিসেবেই দেখছেন কেইন।
“সত্যি বলতে, আমার নাম এসব তালিকায় থাকাটা নিয়ে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি মনে করি, এটা আমার ভালো কাজেরই ফল। নিজের অর্জন ও রেকর্ড নিয়ে আমি গর্বিত। ব্যালন ডি’অরের মতো পুরস্কারের জন্য বিবেচিত হওয়াটাও অবশ্যই গর্বের বিষয়। আমার মনে হয়, প্রত্যেক অ্যাথলেট কিংবা ফুটবলারই নিজের সেরাটা দিতে চায়। আমিও এখন সেটাই করার চেষ্টা করছি।”
চেকিয়ার বিপক্ষে জোড়া গোলের পর ৮১ মিনিটে কেইনকে মাঠ থেকে তুলে নেন কোচ টমাস টুখেল। মাঠ ছাড়ার সময় সতীর্থ ও ওয়েম্বলির দর্শকদের কাছ থেকে পান দাঁড়িয়ে অভিবাদন। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়কের প্রশংসায়ও পঞ্চমুখ ছিলেন এই কোচ।
টুখেল বলেন, “সে সবসময়ই পারফর্ম করে। পিটার শিলটনের রেকর্ডে সমতা ফেরানোর দিনেই এমন পারফরম্যান্স করা অবশ্যই বিশেষ কিছু। যদিও এটি প্রমাণ করার জন্য তার কোনো প্রয়োজন নেই, তবুও সে বারবার নিজের সামর্থ্য দেখিয়ে যাচ্ছে। আবারো সে দুর্দান্ত খেলেছে।”
কেইনের নেতৃত্বেরও প্রশংসা করেছেন টুখেল। ইংল্যান্ডের চার ম্যাচেই খেলেছেন অধিনায়ক, প্রতিবারই শুরু থেকে মাঠে নামার আগ্রহ দেখিয়েছেন তিনি।
টুখেলের ভাষায়, “সে আমাদের চারটি ম্যাচেই খেলেছে এবং প্রতিটি ম্যাচেই শুরু করতে চেয়েছে। সে অসাধারণ একজন অধিনায়ক। আশা করছি, পরের ক্যাম্পে সে আরো দুটি ম্যাচ খেলবে।”
কেইনের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী টুখেল। তার মতে, ইংলিশ ফুটবলে কেইনের অবস্থান এরই মধ্যে কিংবদন্তির পর্যায়ে।
“সে ইংলিশ ফুটবলের একজন কিংবদন্তি। আশা করি, সে ফিট থাকবে এবং রেকর্ডটি এককভাবে নিজের করে নেবে। সে অনেক তরুণকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করবে এবং তার মতো ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখাবে। সে একজন অসাধারণ আদর্শ এবং এই প্রশংসা তার প্রাপ্য।”
(ওএস/এএস/অক্টোবর ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- আপসের পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
- প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
- ‘আবরার হত্যাকাণ্ড ফ্যাসিবাদের চরম দৃষ্টান্ত’
- ‘টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল’
- দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি
- ‘ব্যালন ডি’অরের মতো পুরস্কারের জন্য বিবেচিত হওয়াটাও গর্বের’
- এক মাসে ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
- ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ
- কাপ্তাইয়ে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট ও ডাম্পার ট্রাকসহ আটক ২
- ‘সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতা করছে’
- ফরিদপুরে বড় ভাইয়ের বউকে কুপিয়ে জখম করেছে ছোটভাইয়ের পরিবার
- ‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’
- আইপিএলে নতুন দায়িত্বে সৌরভ গাঙ্গুলি
- দিনাজপুর ও লালমনিরহাটে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়
- উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!
- সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নির্দেশ
- মুকসুদপুরে রাতের আঁধারে প্রবাসীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
- চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার
- লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ
- সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি
- সোনাতলায় শারদীয় দুর্গোৎসব ঘিরে মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি
- দেবহাটায় সাইনবোর্ড তুলে নিয়ে মন্দিরের জমি দখলের হুমকি
- গোবিপ্রবি'তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন
- কাপ্তাইয়ে হাসিনা বেগম হত্যায় প্রধান আসামির ফাঁসি
- দুগপূজা উপলক্ষে ধামরাইয়ে বিশেষ আইন শৃংখলা সভা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
০৭ অক্টোবর ২০২৬
- ‘ব্যালন ডি’অরের মতো পুরস্কারের জন্য বিবেচিত হওয়াটাও গর্বের’
- ‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’
- আইপিএলে নতুন দায়িত্বে সৌরভ গাঙ্গুলি
-1.gif)








