টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।
নিয়মিত মৌসুমে ২৬ গোল করে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি।
তবে মেসির ব্যক্তিগত অর্জনের দিনে জয় পায়নি তার দল ইন্টার মায়ামি।
নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা। ঘরের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মায়ামি।
ম্যাচে গোল না পেলেও পুরো মৌসুমের পারফরম্যান্সে সবার ওপরে ছিলেন মেসি। ২৬ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে শেষ করেছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। ২১ গোল নিয়ে তৃতীয় ন্যাশভিলের স্যাম সারিজ। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ব্রায়ান হোয়াইটের গোল ২০টি।
গত মৌসুমেও ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এবার গোলসংখ্যা কিছুটা কমলেও ধারাবাহিকতা ধরে রেখে অনন্য কীর্তি গড়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও দারুণ সফল ছিলেন মেসি। নিয়মিত মৌসুমে তার অ্যাসিস্ট ১৭টি, যা লিগের সর্বোচ্চ অ্যাসিস্টের চেয়ে মাত্র একটি কম। সব মিলিয়ে মায়ামির আক্রমণভাগে সবচেয়ে বড় অবদান তারই। নিয়মিত মৌসুমে ৮০ গোল করে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে দলটি। এর মধ্যে ২৬টিই মেসির।
ব্যক্তিগত পরিসংখ্যানেও ছিলেন সবার ওপরে। পুরো মৌসুমে ১৮৩টি শট নিয়েছেন তিনি, যার মধ্যে ৭৬টি ছিল লক্ষ্যে। গত আগস্টে মন্ট্রিয়লের বিপক্ষে ৭-১ গোলের জয়ে একাই চার গোল করেছিলেন মেসি।
এবার মেসির সামনে আরও একটি বড় অর্জনের হাতছানি। টানা তৃতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় বা এমভিপি হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। গত মৌসুমে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে ইতিহাস গড়েছিলেন আর্জেন্টাইন তারকা।
(ওএস/এএস/নভেম্বর ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার
- পরীমণির বিরুদ্ধে আইনি নোটিস
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
- আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
- টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, আহত ২২
- মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
- পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
- ‘ক্লিকবেট সাংবাদিকতার পক্ষে কখনোই ছিলাম না’
- রোহিঙ্গা সংকট মিয়ানমারের, সমাধানের দায়িত্বও তাদের'
- ‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে’
- ‘সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়’
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বারো রকম বারো ছড়া
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- কৃষিতে আলো ছড়াচ্ছে আইপিএম প্রযুক্তি
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








