বিকল্প দেখার পরামর্শ বিশেষজ্ঞদের
‘দেশের ৬৫ শতাংশ জ্বালানিই এখন আমদানি-নির্ভর’
স্টাফ রিপোর্টার: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম বলেছেন, বাংলাদেশের প্রাথমিক জ্বালানির ৬৫ শতাংশই এখন আমদানি করতে হচ্ছে। তেল, কয়লা ও গ্যাস– সব ক্ষেত্রেই বাড়ছে বিদেশনির্ভরতা। স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় জ্বালানি সরবরাহে ঘাটতি দিন দিন প্রকট হচ্ছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে বিকল্প জ্বালানি উৎসের পথে হাঁটতে হবে।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি : অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভ-এ পাঠ করা মূল প্রবন্ধে এসব কথা বলেন তিনি।
ড. ম. তামিম বলেন, স্বল্পমেয়াদে এই ঘাটতি মোকাবিলায় এলপিজি হতে পারে কার্যকর সমাধান। পাশাপাশি দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোই হবে টেকসই পথ।
তিনি বলেন, গত ১০ বছরে দেশে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ প্রতিবছর গড়ে ১০০ মিলিয়ন ঘনফুট করে কমেছে। বর্তমানে তা বছরে প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট হারে হ্রাস পাচ্ছে। এ অবস্থায় নতুন উৎপাদন বাড়ানোর উদ্যোগ তেমন কার্যকর হয়নি। গ্যাস আমদানির অবকাঠামোও সীমিত। বর্তমানে দুটি এফএসআরইউ (ভাসমান গ্যাস টার্মিনাল) থেকে সর্বোচ্চ ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করা সম্ভব।
তিনি বলেন, নিজস্ব উৎস থেকেও গ্যাস সরবরাহ কমছে, আমদানিও সীমিত। ফলে বড় ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। দেশের গ্যাস সরবরাহের বড় অংশই আসে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে, যা এখন প্রায় ‘লাইফের শেষ পর্যায়ে’।
অধ্যাপক তামিম বলেন, বর্তমানে দৈনিক চাহিদা প্রায় ৪০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস, অথচ সরবরাহ হচ্ছে মাত্র ২৫০০ থেকে ২৭০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিনই প্রায় ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে। এই ঘাটতি পূরণে বিকল্প জ্বালানি উৎস হিসেবে এলপিজি কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রবন্ধে তিনি তুলে ধরেন, শিল্প, বাণিজ্যিক ও গৃহস্থালি খাতে গ্যাসের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। শুধুমাত্র শিল্প খাতেই মোট এনার্জি ব্যবহারের প্রায় ৪৫ থেকে ৫৬ শতাংশই গ্যাসনির্ভর। এ অবস্থায় এলপিজি শিল্পখাত, পরিবহন, বাণিজ্যিক ও গৃহস্থালি ব্যবহারে প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে কাজ করতে পারে।
তিনি আরও বলেন, এলপিজি হচ্ছে বাংলাদেশের একমাত্র জ্বালানি যা কোনো সময়ই সরকারিভাবে ভর্তুকি পায়নি। তবুও বাজার-চালিত এই খাত দ্রুত বেড়েছে। বর্তমানে দেশে প্রায় ২২টি কোম্পানি এলপিজি সরবরাহ করছে, যার মধ্যে বসুন্ধরা, প্রিমিয়ার, যমুনা, ফ্রেশসহ বেশ কয়েকটি কোম্পানি বড় বাজার অংশীদার। বর্তমানে দেশে বছরে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টন এলপিজি ব্যবহৃত হচ্ছে, যা সাত বছর আগের এক লাখ টনেরও কম থেকে বেড়ে এ পর্যায়ে এসেছে।
ড. ম. তামিম বলেন, বিদ্যুৎ উৎপাদন, ক্যাপটিভ পাওয়ার ও শিল্প খাতে গ্যাসের বর্তমান ঘাটতির প্রায় ৩০ শতাংশই এলপিজি দিয়ে পূরণ করা সম্ভব। বর্তমানে দেশে বিদ্যমান অবকাঠামো দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সমমানের এলপিজি সরবরাহ সম্ভব।
অধ্যাপক তামিম বলেন, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে অন্তত পাঁচ বছর সময় লাগবে। কিন্তু এলপিজি খাতে দ্রুত বিনিয়োগ ও নীতিগত সহায়তা দিলে এক বছরের মধ্যেই সরবরাহ সক্ষমতা দ্বিগুণ করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
(ওএস/এসপি/অক্টোবর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








