E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৮:২৮:২৭
রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক

স্টাফ রিপোর্টার : রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের এই রিফাইন্যান্স স্কিমের আওতায় প্রাইম ব্যাংক পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। এই তহবিল বাংলাদেশ সরকারের রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এর অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়ন খাতের রপ্তানিমুখী শিল্পগুলোকে সহায়তা দেওয়ার জন্য গঠিত হয়েছে। এই পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য হলো রপ্তানিকারকদের পণ্য ও সেবার বৈচিত্র্য বাড়াতে উৎসাহিত করা, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রচলিত রপ্তানি খাতের বাইরে নতুন খাত ও পণ্যের বিকাশ ঘটিয়ে বাংলাদেশের রপ্তানি ভিত্তিকে আরও বহুমুখী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

(পিআর/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test